মোঃ মশিউর রহমান,রংপুর : রংপুরে নৃশংস হত্যা ও পেশাদার ছয় খুনীর ফাসির দাবিতে বিক্ষোভ ও মানব্বন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারী) সকাল ১১টায় চব্বিশহাজারী ডাঙ্গার পাড়া ৬ নং ওয়ার্ডবাসীর আয়োজনে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবের সামনের রাস্তায় অটো চালক আলিফ উদ্দীন হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানব্বন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ১২ জানুয়ারি পরশুরাম থানার পরশুরাম মৌজাস্থ চিলারঝাড় থেকে শেখটারীগামী পাকা রাস্তার পশ্চিম পাশে কয়ার দোলার মোঃ আক্তারুজ্জামানের চাষকৃত কৃষি জমি থেকে আলিফ উদ্দীনের লাশ পুলিশ উদ্ধার করে । এরপর মূল রহস্য উদ্ঘাটন ও ঘটনার সাথে জড়িত আসামী গ্রেফতারের লক্ষ্যে একদল পুলিশ অভিযান পরিচালনা করে হত্যার সঙ্গে জড়িত হত্যাকারীদের গ্রেফতার করেন।
এসময় নৃশংস হত্যা ও পেশাদার গ্রেফতারকৃত ছয় খুনীর সর্বচ্চো শাস্তি ফাসির দাবি করেন এলাকাবাসী।




