সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রল বোমা হামলার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১২টার পর এই হামলার ঘটনা ঘটে। এনসিপি নেতাদের অভিযোগ, বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আগুনে দুটি ছাগল পুড়ে মারা গেছে। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এমপি নুসরাত তাবাসসুমের বাবা-মা ২০ থেকে ৩০ হাত দূরে অবস্থিত একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় থাকেন। ওই ভবনটিতে আগুন লাগেনি এবং পরিবারের কেউ দগ্ধ হননি।

এনসিপির সহ-যুব ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান জানান, ঘটনার সময় বাড়িতে এমপির বাবা-মা, চাচাতো ভাই-বোন এবং দুই ভাবিসহ পরিবারের সদস্যরা ছিলেন। তাঁরা সবাই কম-বেশি আহত হয়েছেন। তিনি দাবি করেন, দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে রাস্তা থেকে বাড়ি লক্ষ্য করে চারটি পেট্রল বোমা নিক্ষেপ করে। এর মধ্যে দুটি টিনের চালে, একটি গবাদিপশুর শেডে এবং একটি উঠানে পড়ে।

ঘটনার পর এমপি নুসরাত তাবাসসুমসহ দলের নেতারা ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। এনসিপির মিডিয়া সেল ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন যে, আওয়ামী সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।

এদিকে পুলিশ এখনো আগুনের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত নয়। অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আগুনের কারণ নিশ্চিত করা যাবে।