সুন্দরবনের মাত্র ৫০ মিটার দূরত্বে এবং ভাঙনপ্রবণ উপকূলীয় বেড়িবাঁধের একদম কাছে একটি বালুমহাল ইজারা দেওয়ার উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। খুলনার কয়রা উপজেলার শাকবাড়িয়া নদীর খাসিটানা এলাকায় ৩ দশমিক ৬৭ একরের একটি চরকে বালুমহাল হিসেবে ইজারা দিতে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। উপজেলা ও জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে পাঠানো এই প্রস্তাবটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অপেক্ষমাণ রয়েছে। তবে প্রস্তাবিত এই স্থানে বালু উত্তোলন করা হলে সুন্দরবনের অনন্য জীববৈচিত্র্য, জলজ-স্থলজ প্রাণী এবং উপকূল রক্ষা বাঁধ মারাত্মক হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দা, পরিবেশকর্মী ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা।

আইনি বিধিনিষেধ সত্ত্বেও এই ইজারা প্রক্রিয়া এগিয়ে নেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) চিহ্নিত ঝুঁকিপূর্ণ বাঁধের কাছাকাছি এলাকা থেকে বালু তোলা নিষিদ্ধ। এছাড়া বালু উত্তোলনের ফলে যদি নদীর স্বাভাবিক পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ বা জলজ ও স্থলজ প্রাণীর ক্ষতির আশঙ্কা থাকে, তবে সেখানে বালুমহাল ইজারা দেওয়া যাবে না। স্থানীয়দের অভিযোগ, প্রস্তাবিত স্থানটি সরাসরি এই আইনের বিধিনিষেধের আওতাভুক্ত হওয়া সত্ত্বেও তা পুরোপুরি উপেক্ষা করা হয়েছে।

স্থানটিতে সরেজমিনে দেখা গেছে, শাকবাড়িয়া নদীর মাঝখানে দুটি পয়েন্টে জেগে উঠেছে প্রায় ৩ দশমিক ৬৭ একরের চর। চরটির একদিকে লোকালয় এবং মাত্র ৫০ মিটার দূরেই রয়েছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। নদীর দুই তীরেই অব্যাহত রয়েছে ভাঙন। লোকালয় অংশে পাউবোর অনুমোদিত ঠিকাদারি প্রতিষ্ঠান বাঁধ রক্ষায় কাজ করলেও সুন্দরবনের বন সংলগ্ন অংশে কোনো কার্যকর নদীভাঙন প্রতিরোধব্যবস্থা নেই। নদীর অব্যাহত ভাঙনে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে পড়ছে এবং বনভূমির বড় বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় সরকারি নির্মাণকাজ ও বাঁধ মেরামতের জন্য বালু সরবরাহের বাহানা তৈরি করে একটি প্রভাবশালী চক্র এই বালুমহালটি ইজারা নেওয়ার পাঁতারা করছে। দীর্ঘদিন ধরে এই চক্রটি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে অবৈধভাবে বালু তুলে তা সরকারি উন্নয়ন প্রকল্পে চড়া দামে বিক্রি করে আসছে। এবার তারা প্রশাসনিকভাবে ইজারা পেতে পেছন থেকে তৎপরতা চালাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা অবিলম্বে এই ইজারা প্রক্রিয়া বাতিলের পাশাপাশি অবৈধভাবে বালু তোলা বন্ধের দাবি জানিয়েছেন।

দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সিরাজুল ইসলাম বলেন, যে স্থানে বালুমহাল ইজারার উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি তাদের গ্রামের খুব কাছে। ইজারা দিলে সরকার হয়তো বছরে এক থেকে দুই কোটি টাকা রাজস্ব পাবে। কিন্তু এর প্রভাবে সুন্দরবন ও উপকূলীয় বেড়িবাঁধের যে অপূরণীয় ক্ষতি হবে, তা হাজার কোটি টাকা খরচ করেও আর পুষিয়ে নেওয়া সম্ভব হবে না।

একই সুর প্রকাশ করেছেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন ও উপকূল সুরক্ষা কমিটির সভাপতি তরিকুল ইসলাম। তিনি জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে ড্রেজার বসিয়ে সুন্দরবনের ভেতরের নদী থেকে অবৈধভাবে বালু তুলছে, যার ফলে খাসিটানা-সংলগ্ন ছেড়া নদীর দুই তীরে ভাঙন তীব্র রূপ নিয়েছে। এখন সরকারিভাবে বালুমহাল ইজারা দেওয়া হলে ইজারাদারেরা অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলন করবেন। এতে নদীভাঙন চরম আকার ধারণ করবে এবং সুন্দরবনের সার্বিক ব্যাপক ক্ষতি হবে। তিনি এই প্রস্তাব অবিলম্বে বাতিলের দাবি জানান।

ঝুঁকির বিষয়টি স্বীকার করেছেন কয়রা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস। তিনি জানান, জেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটির চিঠির পরিপ্রেক্ষিতে উপজেলা থেকে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। স্থানটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ওই এলাকায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পুনর্নির্মাণে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার একটি বড় প্রকল্পের কাজ বর্তমানে চলমান রয়েছে। সেখানে বালুমহাল অনুমোদন করা হলে ভবিষ্যতে বড় ধরনের দ্বিমুখী সংকটের সৃষ্টি হতে পারে।

অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের কর্তাব্যক্তিরাও বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করেছেন। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান স্পষ্ট জানিয়ে দেন, সুন্দরবনের পার্শ্ববর্তী কোনো নদীতে বালুমহাল ইজারা দেওয়া সম্পূর্ণ বেআইনি। বন বিভাগকে না জানিয়ে এ ধরনের সিদ্ধান্ত বা কার্যক্রম পরিচালনা করা হলে এর কারণে সৃষ্ট সব ধরনের ক্ষয়ক্ষতির পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিদেরই নিতে হবে। খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক খোন্দকার মো. ফজলুল হক বলেন, জেলা ও উপজেলা কমিটি যে স্থানটি নির্বাচন করেছে, সেখানে কোনো অবস্থাতেই বালুমহালের অনুমোদন দেওয়া ঠিক হবে না; কারণ এটি সুন্দরবনের সামগ্রিক পরিবেশের ওপর চরম বিরূপ প্রভাব ফেলবে। অন্যদিকে, পাউবো খুলনা-২ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুর রহমান বলেন, ঝুঁকিপূর্ণ বাঁধের পাশে ইজারা দেওয়া হচ্ছে কি না তা তাঁর জানা নেই, কারণ ইজারার প্রক্রিয়াটি উপজেলা ও জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটি সম্পন্ন করে। তবে বাঁধের ক্ষতি হয় এমন কোনো উদ্যোগ নিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উদ্ভূত পরিস্থিতির বিষয়ে খুলনার জেলা প্রশাসক ও জেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি হুরে জান্নাত জানান, উপজেলা কমিটির সুপারিশের ভিত্তিতে প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে এ নিয়ে কোনো আপত্তি উঠলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।