মিজবাউল হক, চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় থামছেই না মৃত্যুর মিছিল। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে মাত্র সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে মহাসড়কের ডুলাহাজারা ও খুটাখালী এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ নিয়ে গত মাত্র চার দিনে মহাসড়কের চকরিয়া অংশে এক শিশুসহ মোট পাঁচজনের প্রাণহানি ঘটল। মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে দিবাগত রাত ১টার মধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন, চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাগানপাড়া এলাকার বাসিন্দা ও ডুলাহাজারা বাজারের ‘বাবুল ফার্মেসি’র স্বত্বাধিকারী বাবুল (৫০) এবং একই উপজেলার খুটাখালী এলাকার মিজানুর রহমানের ছেলে রনি (২৮)।

মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিয়া জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও ডুলাহাজারা বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন ফার্মেসি ব্যবসায়ী বাবুল। রাত সাড়ে ৯টার দিকে তিনি চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা কলেজ গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বা পেছন থেকে অজ্ঞাতনামা একটি দ্রুতগামী গাড়ি তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু দুর্ঘটনায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আকস্মিক এই মৃত্যুতে ডুলাহাজারা বাজারের ব্যবসায়ী ও তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

খুটাখালীতে বাসচাপায় যুবকের মৃত্যু

অপরদিকে, প্রথম দুর্ঘটনার মাত্র সাড়ে তিন ঘণ্টা পর মঙ্গলবার দিবাগত রাত১টার দিকে মহাসড়কের খুটাখালী বাজার এলাকায় দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী ‘সৌদিয়া পরিবহন’-এর একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহী রনিকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান রনি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্যমতে,গত চার দিনে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের চিরিঙ্গা ও মালুমঘাট হাইওয়ে থানার আওতাধীন চকরিয়া অংশে এক শিশুসন্তানসহ মোট পাঁচজন সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মহাসড়কের এই অংশে যানবাহনের বেপরোয়া গতি, অপ্রশস্ত সড়ক এবং রাতের বেলায় ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের কারণে প্রায়ই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে।

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেছে। ঘাতক সৌদিয়া বাস ও অজ্ঞাত গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।