ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার লক্ষ্যে জাতীয় ঐক্যের আহ্বানে শতভাগ একমত পোষণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই মত প্রকাশ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক মতভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলা অপরিহার্য। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের শেষাংশে জাতীয় ঐক্যের যে চমৎকার ও ইতিবাচক আহ্বান জানানো হয়েছে, তার সঙ্গে তিনি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, ফ্যাসিবাদের কোনো দোসরকে পুনর্বাসন নয়, বরং গণঅভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট জাতীয় চেতনাকে সমুন্নত রাখাই বর্তমান সময়ের প্রধান দায়িত্ব।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, কোনো পরাশক্তি বা প্রতিবেশী দেশের খবরদারি মেনে নিয়ে নয়, বরং একটি স্বাধীন-সার্বভৌম জাতি হিসেবে আত্মমর্যাদার সাথে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। এর জন্য সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক ও সামাজিক শক্তির মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং ইস্পাতকঠিন ঐক্য প্রয়োজন।

অতীতে জামায়াত কখনো কোনো ফ্যাসিবাদের সাথে আপস করেনি উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, পারস্পরিক দোষারোপ ও কাদা ছোড়াছুড়ি বন্ধ করে জাতীয় স্বার্থে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সীমান্তে আগ্রাসন রুখে দেওয়া এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জাতীয় ঐক্যই একমাত্র রক্ষাকবচ হিসেবে কাজ করবে।