সেলিম উদ্দিন, ঈদগাঁও: কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাসের চাপায় মনিরুল খালেদ রনি (৪০) নামের এক মোটরসাইকেল রাইডার নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী বাস স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আবু বক্কর ও বাস চালকসহ আরো ৪ জন গুরুতর আহত হন।

নিহত মনিরুল খালেদ রনি খুটাখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে। তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল রাইডার হিসেবে যাত্রী আনা-নেওয়া করতেন।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজি. নম্বর: চট্ট মেট্রো-ব-১১-০৭৬৪) খুটাখালী বাস স্টেশন এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেন। এতে মোটরসাইকেল রাইডার মনিরুল খালেদ রনি ও অপর আরোহী আবু বক্কর গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত আনুমানিক আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে পুলিশ।

মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ (আইসি) এসআই মো. সেলিম মিয়া বলেন, মঙ্গলবার রাতে খুটাখালীতে যাত্রীবাহী সৌদিয়া বাসের ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।