৭৫তম মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সামিরা খান মাহি। তবে এই মুকুট জয়ের পর থেকেই তাকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। প্রতিযোগিতার স্বচ্ছতা, তার যোগ্যতা এবং গায়ের রং নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন অনেকে। এই সব আলোচনার আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে এক নারীর দীর্ঘ সংগ্রামের ইতিহাস এবং বারবার ঘুরে দাঁড়ানোর গল্প।

সামিরা খান মাহির জন্মনাম ফারজানা ইয়াসমিন কলি। ২০১৪ সালে শোবিজে নিজের পরিচয় তৈরির সময় তিনি নাম পরিবর্তন করেন। ওই বছর একটি মডেল হান্ট প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার মাধ্যমে তার ক্যারিয়ার শুরু হয়। এরপর র‍্যাম্প মডেলিংয়ের পাশাপাশি বিভিন্ন রেডিও অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা গেছে তাকে। রেডিও নেক্সট ৯৩.২ এফএম ও রেডিও আমার ৮৮.৪ এফএমের লাইভ অনুষ্ঠানে অংশ নিলেও তিনি পেশাদার রেডিও জকি হিসেবে কাজ করেননি।

ক্যারিয়ারের শুরুর দিকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার মতো কোনো অভিভাবক বা পরিচিত কেউ না থাকায় প্রতিটি সিদ্ধান্ত তাকে একাই নিতে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করেও পরিচিতি পেয়েছেন তিনি, তবে এর পাশাপাশি তাকে সহ্য করতে হয়েছে প্রচুর ট্রল ও নেতিবাচক মন্তব্য। অভিনয়ে পা রাখার পরেও তাকে বৈষম্যের শিকার হতে হয়েছে। গায়ের রং ও দাঁতের গঠন নিয়ে আপত্তির কারণে শুরুতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পাননি। এমনকি মানসিক ভারসাম্যহীন নারী কিংবা গৃহকর্মীর মতো চরিত্রেও তাকে অভিনয় করতে হয়েছে, তবে এসব অভিজ্ঞতা তাকে দমাতে পারেনি।

মডেলিংয়ে নিজের অবস্থান তৈরি করার সময় শারীরিক অসুস্থতা তার ক্যারিয়ারে বড় বাধা হয়ে দাঁড়ায়। প্রায় তিন বছর তাকে পেশাদার কাজ থেকে দূরে থাকতে হয়। দীর্ঘ এই বিরতিতে ক্যারিয়ার হারানোর ভয় এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তাকে কঠিন সময়ের মুখোমুখি দাঁড় করিয়েছিল।