বাংলাদেশের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠার স্বপ্ন ভঙ্গ হয়েছে শ্রীলঙ্কার। তবে মাঠের সেই হার নিয়ে আলোচনার চেয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাফের কর্তাব্যক্তিদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়তেই বেশি সময় নেন শ্রীলঙ্কান কোচ আবদুল্লাহ আল মুতাইরি। সাফের আইন কর্মকর্তা তানজিমের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, দ্বৈতনীতি ও উদ্দেশ্যপ্রণোদিত আচরণের অভিযোগ তোলার পাশাপাশি তিনি দাবি করেছেন, ম্যাচের আগের রাতে মধ্যরাতে ই-মেইল পাঠিয়ে তাঁকে ছয় মাসের নিষেধাজ্ঞা ও ১০ হাজার ডলার জরিমানার হুমকি দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনের শুরুতেই বাংলাদেশ দলকে জয়ের অভিনন্দন জানান মুতাইরি। তবে এর পরপরই সাফের আইন বিভাগের ভূমিকা নিয়ে আক্রমণাত্মক অবস্থান নেন তিনি। ম্যাচের আগের রাতে কেন ই-মেইল পাঠানো হলো, সেই প্রশ্ন তুলে শ্রীলঙ্কার কোচ বলেন, তাঁর সামান্য কিছু কথার প্রতিক্রিয়া দেখাতে মধ্যরাত পর্যন্ত কেন তাড়াহুড়ো করা হলো এবং সকাল ৯টা পর্যন্ত অপেক্ষা করা গেল না। নিজের দাবির স্বপক্ষে ই-মেইলের একাংশ পড়ে শুনিয়ে তিনি দাবি করেন, সেখানে স্পষ্ট উল্লেখ ছিল যে তাঁর বক্তব্য ছিল রেফারিংয়ের সিদ্ধান্ত ও ভিএআর চালুর পক্ষে, বাংলাদেশ কিংবা সাফের বিরুদ্ধে নয়। এমনকি আয়োজক হিসেবে বাংলাদেশের প্রতি তাঁর কোনো পক্ষপাতমূলক আচরণও ছিল না। ফলে কেন তাঁকে শাস্তির ভয় দেখানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

সাফের দ্বৈতনীতির উদাহরণ টেনে ২০২৩ সালের ভারত-পাকিস্তান ম্যাচের ঘটনার কথা উল্লেখ করেন মুতাইরি। তাঁর অভিযোগ, সে সময় ভারতীয় কোচ প্রতিপক্ষের এক ফুটবলারকে স্পর্শ করলেও কঠোর শাস্তি দেওয়া হয়নি এবং কুয়েতের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে মাত্র ৫০০ ডলার জরিমানা করা হয়েছিল। অথচ তাঁর ক্ষেত্রে সরাসরি ছয় মাসের নিষেধাজ্ঞা ও ১০ হাজার ডলার জরিমানার হুমকি দেওয়া হয়েছে। এ ছাড়া ২০২১ সালের সাফে দুটি হলুদ কার্ডের জন্য ফাইনাল ম্যাচে তাঁকে নিষিদ্ধ করা হয়েছিল দাবি করে মুতাইরি চ্যালেঞ্জ ছুড়ে দেন, প্রতিযোগিতার বিধিতে এমন নিয়ম থেকে থাকলে সাফের আইন বিভাগের প্রধান যেন কোচিং ছেড়ে দেন।

সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক নির্বাচন ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেন শ্রীলঙ্কান কোচ। ২০২৩ সালে সাফের আয়োজক হতে কেবল নেপাল আবেদন জানালেও স্পন্সরের শর্ত পূরণে ভারতকে আয়োজক করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। শ্রীলঙ্কার সংশ্লিষ্ট কমিটির প্রতিনিধিকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা না দেওয়ার বিষয়টিও তিনি তুলে ধরেন। একপর্যায়ে ক্ষোভ প্রকাশ করে ধর্মীয় প্রসঙ্গ টেনে আইন বিভাগের প্রধানকে উদ্দেশ্যে মুতাইরি বলেন, হাশরের ময়দানে বিচার দিনে খোদার সামনে দাঁড়ালে কোথায় পালাবেন, কারণ তিনি কেয়ামতের দিন তাঁর বিরুদ্ধে নালিশ জানাবেন। তিনি যোগ করেন, তাঁর মন পরিষ্কার এবং তিনি কোনো ভুল করেননি; তাঁকে দুই-তিন বছরের জন্য নিষিদ্ধ করলেও স্ত্রী ও পরিবারের সঙ্গে ছুটি কাটানোর সুযোগ হবে।

বাংলাদেশের বিপক্ষে ৪-০ গোলে হারের পেছনে ওই ই-মেইলের মানসিক চাপ বড় ভূমিকা রেখেছে বলে দাবি করেন মুতাইরি। মধ্যরাতে বার্তা পাওয়ার পরই তারা বুঝে গিয়েছিলেন যে এই ম্যাচে তাদের হারতে হবে। বিশ্বকাপ খেলা কোচদের সঙ্গে এক ধরনের আর তাঁর মতো কোচদের সঙ্গে অন্য ধরনের আচরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলে তিনি ঘোষণা দেন, সাফের কর্তাব্যক্তিদের বক্তব্য ও তাঁর কাছে থাকা যাবতীয় প্রমাণ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করবেন। সাফের উদ্দেশে তাঁর শেষ বার্তা ছিল, সাফ যদি সত্যিই ফুটবলের উন্নতি চায়, তবে বাড়তি নাটকীয়তা না করে কেবল ফুটবলটা খেলতে দেওয়া উচিত।