বিশ্বখ্যাত 'হ্যারি পটার' সিরিজের হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া তারকা এমা ওয়াটসন দীর্ঘ বিরতির পর আবারও জনসমক্ষে হাজির হয়েছেন। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ২০২৬ সালের একটি অনুষ্ঠানে তাকে দেখা যায়। যদিও ওই আয়োজনের রেড কার্পেটে তিনি পোজ দেননি, তবে পরবর্তীতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুষ্ঠানের কিছু ছবি শেয়ার করেন এই অভিনেত্রী।

অনুষ্ঠানে এমা ওয়াটসনকে রুবি-লাল রঙের একটি গাউনে দেখা যায়। শিল্পী ক্যারোলিন জিম্বালিস্টের ডিজাইন করা পোশাকটি কর্সেটের আদলে তৈরি ছিল, যার মধ্যে বিশেষ কারুকাজ এবং কাঁধ খোলা নকশা লক্ষ্য করা গেছে।

দীর্ঘদিন বড় পর্দায় অনুপস্থিত থাকলেও এমা ওয়াটসন কখনোই অভিনয় থেকে অবসরের ঘোষণা দেননি। ২০২৫ সালের সেপ্টেম্বরে জে শেঠির ‘অন পারপাস’ পডকাস্টে তিনি স্পষ্ট করেন যে, অভিনয় ছাড়ার কথা তিনি কখনো বলেননি। বরং তিনি আবারও অভিনয়ে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। উল্লেখ্য, এমা ওয়াটসন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল ২০১৯ সালের 'লিটল উইমেন', যেখানে তিনি মেগ মার্চ চরিত্রে অভিনয় করেছিলেন। এর আগে ২০১১ সালে 'হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস-পার্ট ২' সিনেমার মাধ্যমে শেষ হয় জনপ্রিয় এই সিরিজটি।