অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতে দেশের অর্থনীতিতে এই কার্যক্রমের ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে এবং জিডিপি ও রাজস্ব আয়ে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হবে।

চলতি অর্থবছরের প্রবৃদ্ধি ও রাজস্ব আহরণ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে অর্থনীতির বিভিন্ন সূচকে আরও গতি সঞ্চার হবে। দেশের শুল্ক ব্যবস্থাপনা এবং সামগ্রিক প্রবৃদ্ধির ধারা বর্তমানে ভালো অবস্থানে রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, প্রতিটি পদক্ষেপ হিসাব-নিকাশ করে এবং সুনির্দিষ্ট পরিকল্পনা মাথায় রেখেই গ্রহণ করা হচ্ছে।

জনগণের করের অর্থের যথাযথ ব্যবহারের বিষয়ে আমির খসরু বলেন, জনগণের কষ্টার্জিত প্রতিটি পয়সার সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে সরকার কঠোর নজরদারি রাখছে। প্রকল্পগুলো এমনভাবে প্রণয়ন করা হচ্ছে যেন প্রতিটি বিনিয়োগ থেকে যথাযথ সুফল পাওয়া যায় এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও অন্যান্য উন্নয়ন সহযোগীদের সাথে আলোচনার বিষয়ে মন্ত্রী জানান, আইএমএফের ঋণ ও সহায়তা একটি সমন্বিত অর্থনৈতিক কর্মসূচির অংশ। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইসলামী উন্নয়ন ব্যাংকের পাশাপাশি বিভিন্ন বন্ড ও অন্যান্য উৎসের মাধ্যমে দেশের অর্থনীতির কার্যক্রম সচল রাখা হচ্ছে। এছাড়া আইএমএফের সাথে চলমান কার্যক্রম ও কাঠামোগত বিষয়গুলো নিয়ে একটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে এবং আগামী জানুয়ারির মধ্যে এসব বিষয়ে সুনির্দিষ্ট অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সবশেষে অর্থমন্ত্রী বলেন, সরকারের সময়োপযোগী ও বিচক্ষণ পদক্ষেপের ফলে রাজস্ব আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে, যার সুফল দিনশেষে দেশের জনগণই পাবে।