ইজাজুলঃ রাজধানীর উত্তরায় ১০নং সেক্টরের ১৩ নং রোডে ১২৫/১২৭ নাম্বার ভবনে ওয়াসার অনুমতি ছাড়াই চোরাই ভাবে সাবমারসিবল ডিপ টিউবওয়েল সংযোগ দেবার সত্যতা পাওয়া গেছে। দুই প্লট বিশিষ্ট বহুতল ভবনটির ১৬টি প্লট ২০১৭ সাল হতে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে পানি সরবরাহ করছে।
অনুসন্ধানে জানা যায়, এই কর অঞ্চলে দায়িত্বরত পর্রিদশক জহিরুল ইসলাম বিষয়টা জেনেও ভবন মালিকের বিরুদ্ধে কোনরকম জরিমানা বা কোন আইনানুক ব্যাবস্থা গ্রহণ না করে মোটা টাকার বিনিময়ে একটি পানির মিটার দিয়ে মাসিক বিল নেন।
বিল্ডিং মালিক আব্দুল হাই জানান, এটা আমি জানিনা ডেভেলপমেন্ট চলাকালীন সময়ে তারা করেছে ওটা ডেভেলপার জানে আমাকে শুধু বিল্ডিং বুঝিয়ে দিয়েছে। তবে বাসার কেয়ার টেকার আর ওয়াসার অফিসার মিলে মিশে এই গুরুতর অপরাধ চালাচ্ছে বলে জানা গেছে।
এবিষয়ে ওই এ লাকার ওয়াসার মিটার পরিদর্শক জহিরুল দি ক্রাইমকে বলেন, হাই সাহেব এখন প্রতি মাসে বিল দেয় উনাদের পানির মিটার আছে। ওয়াসার নিয়ম লঙ্ঘন করে ডিপ টিউবওয়েল বসানোর কারনে সরকারের রাজস্ব আয় ঘাটতি হচ্ছে আর সেই সরকারের অফিসার সেটা পকেটে ডুকিয়ে গুরুতর অপরাধ চালাচ্ছে। নিয়মানুযায়ী ঢাকা সিটির যে কোন জায়গায় ডিপটিউবল বা ওয়াসার লাইন সংযোগ করতে ওয়াসার কাটিং পারমিট নিতে হয়। প্রতি ইঞ্চির জন্য ফি জমা দিতে হয় ১ লক্ষ টাকা। উত্তরায় এই একই রোডে আরও অনেক প্লট আছে যারা ওয়াসার অনুমতি ছাড়াই মোটর সংযোগ কাটিং ফি না দিয়েই পানিসরবরাহ করছে। হাই সাহেবের বাসার কেয়ার টেকার এর ভাস্যমতে এমন অনেক বিল্ডিং আছে জরিমানা হলে সবারই হবে।



