খুলনা মহানগরীর মিয়াপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন রূপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক মো. মশিউর রহমান (৫৯)। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত মশিউর রহমান বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি নগরীর মিয়াপাড়া এলাকাতেই বসবাস করেন।

ঘটনার বিবরণ দিয়ে মশিউর রহমান জানান, রূপসা উপজেলা শিক্ষা অফিসে দায়িত্ব পালনের পর তিনি মিয়াপাড়ার বাসায় ফিরেছিলেন। পরে মেয়ের আবদার মেটাতে খাবার কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন। মিয়াপাড়া বড় মসজিদের সামনে হাসানের চায়ের দোকান অতিক্রম করার সময় হঠাৎ একটি গুলি তার বাম পাঁজরের নিচে লাগে। গুলিটি তার শরীর ভেদ করে বেরিয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

মশিউর রহমান বলেন, ‘আমি সরকারি চাকরি করি। আমাকে কেন গুলি করা হবে? হয়তো গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে আমার গায়ে লেগেছে। টার্গেটে অন্য কেউ হয়তো সেখানে ছিলেন। ঘটনা যাই হোক, এই শহরে সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের নিরাপত্তা নেই। প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। আমরা জীবনের নিরাপত্তা চাই।’

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানিয়েছেন, এ ঘটনার কারণ এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সাম্প্রতিক সময়ে খুলনায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। পুলিশ ও স্থানীয় তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মহানগরীতে ৩৮টি এবং জেলার নয়টি থানায় ৩৯টিসহ মোট ৭৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নভেম্বরের প্রথম সপ্তাহেও ছয়টি খুনের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে পুলিশ তল্লাশি ও অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করলেও হত্যাকাণ্ড নিয়ন্ত্রণে আনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

পুলিশের হিসাব অনুযায়ী, গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে ৭১ জন নিহত হয়েছেন। হিসাবে প্রতি মাসে সাতজনের বেশি। এসব ঘটনায় ৬৯টি হত্যা মামলা হয়েছে। আর নভেম্বরের প্রথম সপ্তাহে খুনের ঘটনা ঘটেছে ছয়টি। সব মিলিয়ে এ পর্যন্ত হত্যাকাণ্ডের সংখ্যা ৭৭টিতে পৌঁছেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এই অবনতি রোধে পুলিশ ও প্রশাসন তল্লাশি এবং অ