আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এরই অংশ হিসেবে ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এবং সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান বকশি তার নির্বাচনী এলাকায় গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন।

রোববার বিকেলে আব্দুল্লাহপুর ইউনিয়ন বাজার থেকে মিজানুর রহমান বকশির নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শিবারহাট, শিবা চৌমুহনী, বসরত উল্লাহ, ঢালিরহাট, ফকিরহাট ও মিনা বাজারসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। পরে ফকিরহাট বাজারে তিনি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন।

গণসংযোগের সময় মিজানুর রহমান বকশি স্থানীয়দের সুখ-দুঃখের কথা শোনেন এবং তাদের সমস্যা ও উন্নয়নসংক্রান্ত প্রত্যাশা সম্পর্কে অবগত হন। তিনি বলেন, 'আব্দুল্লাহপুর ইউনিয়নের উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। নির্বাচিত হলে শাসক নয়, জনগণের সেবক হিসেবে কাজ করে যাব।'

তিনি আরও জানান, নির্বাচিত হলে দল-মত ও ধর্ম-বর্ণনির্বিশেষে ইউনিয়নের সব মানুষের সেবা করার পাশাপাশি একটি সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠন করবেন। এছাড়া দরিদ্র মানুষকে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিনামূল্যে সহায়তা কার্ড পাইয়ে দেওয়া এবং মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি ও ডাকাতি প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের প্রতিশ্রুতি দেন। তিনি দীর্ঘদিনের জনসেবার অভিজ্ঞতায় জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিতে চান। এ সময় তার সাথে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।