অস্কারজয়ী জনপ্রিয় অভিনেত্রী জেনিফার লরেন্সকে চোখের সামনে পেয়েও না চেনার মতো এড়িয়ে যাওয়ার সেই আলোচিত ঘটনার আসল রহস্য উন্মোচন করলেন কৌতুক অভিনেতা কনর উড। নিজের ক্রাশকে দেখেও কথা না বলার কারণ জানিয়ে সম্প্রতি নেটদুনিয়ায় ফের চর্চায় এসেছেন ‘ডান্সিং উইথ দ্য স্টারস’ খ্যাত এই তারকা।

ঘটনার সূত্রপাত ‘বাজফিড সেলেব’-কে দেওয়া এক সাক্ষাৎকারে, যেখানে কনর উড অকপটে স্বীকার করেন যে ‘দ্য হাঙ্গার গেমস’ খ্যাত হট অ্যান্ড গ্ল্যামারাস অভিনেত্রী জেনিফার লরেন্সই তার ক্রাশ। তবে কনরের এই স্বীকারোক্তির পরই সরাসরি সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে কমেন্ট করে বসেন জেনিফার নিজেই। সেখানে লরেন্স লেখেন, ‘আরে! অষ্টম অ্যাভিনিউতে তো তোমাকে স্মুদি হাতে হাঁটতে দেখেছিলাম, কিন্তু তুমি তো আমাকে পাত্তাই দিলে না!’ মেগা-হিট ফ্র্যাঞ্চাইজির প্রধান নায়িকার এই এক খোঁচাতেই ইন্টারনেটে আলোচনার ঝড় বয়ে যায়—কেন কনর উড তার ক্রাশকে সামনে পেয়েও চিনলেন না বা কথা বলার সুযোগ হাতছাড়া করলেন।

অবশেষে সেই ‘ঐতিহাসিক পাত্তা না দেওয়া’ ঘটনার পেছনের হাঁড়ির খবর প্রকাশ্যে এনেছেন কনর নিজেই। ‘স্মুদি কিং’-এর নতুন এক প্রচারণায় অংশ নিয়ে স্মুদি গ্লাসে চুমুক দিতে দিতে রসিকতার ছলে নিজের অপরাধ স্বীকার করেন তিনি। সম্প্রতি প্রকাশিত এক মজাদার ভিডিওতে জেনিফারের মন্তব্যের দিকে ইঙ্গিত করে এই কমেডিয়ান বলেন, সেই দিন অষ্টম অ্যাভিনিউতে হাঁটার সময় তিনি ভীষণ অন্যমনস্ক ছিলেন এবং হয়তো তার মন অন্য কোথাও ছিল। জীবনের এত বড় একটি শুভ মুহূর্ত তিনি নিজেই হাতছাড়া করেছেন বলে আফসোস করে জানান, ‘এক কথায় ডাব্বা মেরেছি!’

তবে এবার নিজেকে সম্পূর্ণ ‘নতুন মানুষ’ দাবি করছেন এই কৌতুক অভিনেতা। লরেন্সের উদ্দেশে প্রচ্ছন্ন বার্তা দিয়ে স্মুদি হাতে হেসে তিনি বলেন, ‘আর ভুল নয়! এবার কিন্তু আমি পুরোপুরি প্রস্তুত। আগের সেই ভুল আর কোনোদিন হবে না। চোখ-কান সব খোলা রাখছি, শরীরকেও একদম ফিট রাখছি!’

এদিকে জেনিফারের সেই ভাইরাল মন্তব্যকে প্রচারণায় কাজে লাগাতে ভুল করেনি ‘স্মুদি কিং’-ও। ঘটনাটিকে ক্যাশ করতে তারা কনর উডের নামে বাজারে নিয়ে এসেছে এক বিশেষ নতুন ড্রিংক, যার নাম রাখা হয়েছে ‘কনরস পেইড মি নো মাইন্ড স্মুদি’।