আল্লামা মুহাম্মদ ইকবাল বিশ্বজুড়ে মূলত ‘প্রাচ্যের কবি’ হিসেবে সমাদৃত। তার কবিসত্তা, দার্শনিক প্রজ্ঞা এবং চিন্তার পরিধি কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানায় আবদ্ধ ছিল না। বরং তার পুরো মনোজগৎজুড়ে আবর্তিত হয়েছে সমগ্র মুসলিম বিশ্বের আত্মপরিচয়, আত্মমর্যাদা এবং নবজাগরণের স্বপ্ন। তার কাব্যিক ভাবনায় আরবের হেজাজের আধ্যাত্মিকতা, স্পেনের আন্দালুসিয়ার ইতিহাস, পারস্যের সুফি দর্শন এবং তুর্কিয়ে সালতানাতের পুনর্জাগরণের প্রত্যয় বারবার উঠে এসেছে।

কবির ‘তারানায়ে মিল্লী’র পঙক্তিমালায় তার এই বিশ্বজনীন দর্শনের প্রতিফলন পাওয়া যায়, যেখানে তিনি বলেছেন, ‘চীন-ও-আরব হামারা, হিন্দুস্তাঁ হামারা/ মুসলিম হে হাম, ওয়াতান হে সারা জাহাঁ হামারা’। ইকবালের কাছে ভূগোলের সীমারেখার চেয়ে মানুষের আত্মিক পরিচয়, চিন্তার স্বাধীনতা এবং মানবমুক্তির চেতনা ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার দর্শনের কেন্দ্রবিন্দুতে ছিল ‘খুদি’ বা নিজেকে চেনার দর্শন। তিনি বিশ্বাস করতেন, মানুষ যখন তার অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তুলতে পারে, তখনই সে আত্মমর্যাদায় বলীয়ান হয়ে উঠতে সক্ষম হয়।

ইকবাল ছিলেন এক অসামান্য আশাবাদী কবি। হতাশার অন্ধকারকে তিনি কখনোই প্রশ্রয় দেননি, বরং সমগ্র মুসলিম উম্মাহর মাঝে সম্ভাবনার আলো জ্বালিয়েছেন। তার ‘বাঙ্গে দারা’র ‘শামা-শায়ের’ কবিতায় তিনি লিখেছেন, ‘শামে গম লেকিন খবর দেতি হ্যায় সুবহে ঈদ কি/ জুলমতে শব মে নজর আই কিরনে উম্মিদ কি’। অর্থাৎ, দুঃখের সন্ধ্যা যেমন ঈদের সকালের বার্তা নিয়ে আসে, তেমনি গভীর অন্ধকারেও আশার আলোকরেখা বিদ্যমান।

পরাধীনতার শৃঙ্খল ভাঙতে ইকবাল ‘জওকে ইয়াকিন’ বা দৃঢ় বিশ্বাসের শক্তির ওপর জোর দিয়েছেন। তার মতে, যখন মানুষের হৃদয়ে অটুট বিশ্বাস জন্ম নেয়, তখনই সে জুলুম ও দাসত্বের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। ‘তুলু-এ-ইসলাম’ কবিতায় তিনি এই আহ্বান জানিয়ে লিখেছেন, ‘গুলামি মে নাহ কাম আতি হ্যায় শমশীরেঁ-নাহ তদবীরেঁ/ জো হো জওকে ইয়াকিন পয়দা, তো কাট জাতি হ্যায় জঞ্জীরেঁ’। এই কবিতার মাধ্যমে তিনি ঘুমন্ত জাতিকে আত্মবিশ্বাসের আগুন দিয়ে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন।

ভারতীয় উপমহাদেশের মুসলমানদের জন্য ১৭৫৭ সালে নবাব সিরাজ-উদ-দৌলার পতনের পর এক ক্রান্তিকাল শুরু হয়েছিল। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে মুসলমানরা যখন দিশাহীন অবস্থায় ছিল, তখন ইকবাল তার কবিতার মাধ্যমে তাদের আত্মমর্যাদা ও স্বকীয়তা ফিরিয়ে আনার চেষ্টা করেন। ‘বাল-এ-জিবরিল’র ‘সিতারে কা পয়গাম’ কবিতায় তিনি দিকহারা মানুষের উদ্দেশে বলেছেন, ‘তু অ্যায় মুসাফিরে শব! খুদ চিরাগ বন আপনা/ কর আপনি রাত কো দাগে জিগর সে নূরানি’ (তুমি হে রাতের মুসাফির! নিজেই নিজের প্রদীপ হও, হৃদয়ের রক্ত দিয়ে নিজের রাতকে আলোকিত করো)।

কোরআন সম্পর্কে গভীর জ্ঞান ও উপলব্ধি ছিল ইকবালের। তার ফারসি কাব্যগ্রন্থ ‘জাভেদনামা’য় তিনি লিখেছেন, এটি কেবল কোনো সাধারণ বই নয়, বরং এটি যখন মানুষের আত্মায় প্রবেশ করে, তখন মানুষের জীবন ও পৃথিবী বদলে যায়। তরুনদের তিনি ঈগলের সাহসের সঙ্গে তুলনা করেছেন এবং আল্লাহর কাছে তাদের জন্য বাল-ও-পর (ডানা) চেয়ে ফরিয়াদ করেছেন। রাজনৈতিক মুক্তির পাশাপাশি নৈতিক ও বুদ্ধিবৃত্তিক মুক্তির পথ দেখিয়ে যাওয়া এই কবি আজও বিশ্বজুড়ে প্রাসঙ্গিক।