ইসরায়েলে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনের অবসান ঘটানো এবং সম্ভাব্য নতুন সরকারে আরব রাজনৈতিক দলগুলোকে অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় দেশটিতে আয়োজিত এই আন্দোলনে বিরোধী শিবিরের সমর্থকদের পাশাপাশি হিব্রু ও আরবি ভাষার বিভিন্ন প্ল্যাকার্ড হাতে সাধারণ মানুষ অংশ নেন।

ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির উত্তরাঞ্চলীয় জেজরিল উপত্যকায় শনিবার সন্ধ্যায় প্রায় ৩০০ মানুষ সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। একই সময়ে মধ্য তেল আবিবের হাবিমাহ স্কয়ারেও কয়েকশ মানুষের উপস্থিতি দেখা যায়। সেখানে বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল ‘৬৭ আসন, চলুন নতুন পথ নিই’। এটি দিয়ে মূলত ইসরায়েলের ১২০ আসনের সংসদ নেসেটে নেতানিয়াহুবিরোধী জোট ও আরব দলগুলোর সম্মিলিত আসনসংখ্যাকে বোঝানো হয়। সমাবেশ থেকে ‘অংশীদারিত্ব ছাড়া শান্তি নেই’, ‘ভাগ করো ও শাসন করো নীতি বন্ধ করো’ এবং ‘সবার জন্য স্বাধীনতা ও সমতা’ শিরোনামের নানা স্লোগান দেওয়া হয়।

ইহুদি ও আরব নাগরিকদের মধ্যে রাজনৈতিক সমতা ও অংশীদারিত্ব সৃষ্টির লক্ষ্যে কাজ করা সংগঠন ‘স্ট্যান্ডিং টুগেদার’ এই কর্মসূচিতে অংশ নেয়। সেখানে বিক্ষোভকারীদের একটি অংশ ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি সাংবাদিক আবদ আবু শাহাদেহর দ্রুত মুক্তির দাবি জানান। কাতারের দোহায় গিয়ে ইসরায়েলের সাবেক সংসদ সদস্য আজমি বিশারার সাক্ষাৎকার নেওয়ার পর বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগের অভিযোগে গত বুধবার তাকে গ্রেপ্তার করে ইসরায়েলি কর্তৃপক্ষ।

সাম্প্রতিক নির্বাচনে নেতানিয়াহুবিরোধী রাজনৈতিক শিবির নেসেটে মোট ৬৭টি আসনে জয়লাভ করেছে, যার মধ্যে দুটি আরব জোটের অধীনে রয়েছে ১৯টি আসন। অন্যদিকে নেতানিয়াহুপন্থী জোটের দখলে রয়েছে ৫৩টি আসন। কিন্তু সরকার গঠনের জন্য একক বা জোটগতভাবে ৬১টি আসনের প্রয়োজন হলেও বিরোধী শিবিরের মূলধারার অনেক নেতা সরকার গঠনে আরব দলগুলোর ওপর নির্ভর করতে রাজি নন। ফলে আরব দলগুলোকে বাদ দিলে বিরোধী শিবিরের হাতে থাকে মাত্র ৪৮টি আসন, যা নতুন সরকার গঠনের জন্য পর্যাপ্ত নয়।