সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে দেশে ফেরার দিবা স্বপ্ন দেখছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। রোববার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। হাতিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিএনপির এই কেন্দ্রীয় নেতা অভিযোগ করেন, একটি গোষ্ঠী শ্রমিক আন্দোলনের দোহাই দিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বাসে আগুন দেওয়ার মতো সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘটিত হওয়ার চেষ্টা করছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের সব স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মাহবুবের রহমান শামীম স্পষ্ট করে জানান, কোনো নিষিদ্ধ সংগঠনের সদস্যকে স্থানীয় নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। তিনি বলেন, দলে নেতাকর্মীদের ত্যাগ ও জনপ্রিয়তা বিবেচনা করে বিএনপি একক প্রার্থী মনোনীত করবে। সংগঠনের সিদ্ধান্ত অমান্য করে কেউ কাজ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেন তিনি। এ সময় হাতিয়া উপজেলার ১১টি ইউনিয়নে দলের মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান তিনি।

হাতিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মোকাররম বিল্যাহ শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাসিব মঈন উদ্দিন মাহমুদ, আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, লুৎফুল্লাহিল মজিদ নিশান, আশিক ইকবাল ও তানভির হায়দার। এছাড়া যুবদলের উপজেলা আহবায়ক ইসমাইল হোসেন ইলিয়াছ ও সদস্য সচিব ফাহিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার এবং ছাত্রদলের আহবায়ক রিয়াজ মাহমুদ ও সদস্য সচিব আব্দুল হালিম সভায় বক্তব্য প্রদান করেন।

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৮: ৩৮আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৮: ৪০