মিজবাউল হক, চকরিয়া : চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছয় মাস বয়সী এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। আজ রবিবার (০৮ নভেম্বর) দুপুরে উপজেলার উত্তর হারবাং ইউনিয়নের হারবাং স্টেশন ও পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে। দুর্ঘটনায় নারী ও শিশুসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম দুর্ঘটনাটি ঘটে বেলা ১২ টার দিকে হারবাং স্টেশন এলাকায়। চকরিয়া থেকে একটি যাত্রীবাহী টমটম (ইজিবাইক) উত্তর হারবাং যাওয়ার পথে বিপরিত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি ডাবল কেবিন পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটম চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। ঘটনার পরপরই সেনাবাহিনীর একটি দল দ্রুত আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছয় মাস বয়সী শিশু আরহামকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশু আরহাম উত্তর হারবাংয়ের গয়ালমারা এলাকার বোরহান উদ্দিনের ছেলে। এই দুর্ঘটনায় আরহামের মা ফাহমিদা ইয়াসমিন লাকি (২৩), খালার উর্মী আক্তার, তিন বছর বয়সী বোন আরিশা জান্নাত এবং টমটমচালক জাফর আলম গুরুতর আহত হন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে,একই মহাসড়কের উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় বেলা সাড়ে ১২টার দিকে অপর এক দুর্ঘটনায় মাহবুবুর রহমান (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার আবুল খায়েরের ছেলে।

নিহতের পরিবার জানায়, মাহবুবুর রহমান একজন সৌদি প্রবাসী। তিন মাস আগে তিনি দেশে ফেরেন। আজ রবিবার সকালে চকরিয়ায় এক বন্ধুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তিনি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। পথিমধ্যে একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি মহাসড়কের পাশে ছিটকে পড়ে প্রাণ হারান।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণে প্রায়ই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। এতে সাধারণ যাত্রী ও পথচারীদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে।

চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ সার্জেন্ট মো. রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেওয়া ঘাতক ট্রাক শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।