মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে গিজা প্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮৮ জন যাত্রী। রবিবার (৮ নভেম্বর) গিজার আল-আইয়াত এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

মিশরের রেল কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কায়রো থেকে আসওয়ানগামী একটি ট্রেন গিজা থেকে ফায়োউম যাওয়ার পথে থাকা আরেকটি ট্রেনের পেছনে সজোরে ধাক্কা মারে। এই সংঘর্ষের ফলে আসওয়ানগামী ট্রেনটির একাধিক বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

দুর্ঘটনার পরপরই মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্ধার তৎপরতা শুরু করে। ঘটনাস্থল থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত ৮৮ জনকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ক্রেনের সাহায্যে ট্রেনের ধ্বংসাবশেষ সরিয়ে লাইন পরিষ্কারের কাজ চলছে, যাতে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন যে, বিষয়টি তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। প্রেসিডেন্ট এই ঘটনার পেছনে কোনো কারিগরি ত্রুটি বা দায়িত্বপ্রাপ্ত কর্মীদের অবহেলা রয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য জরুরি ভিত্তিতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। অবহেলার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার ঘোষণা দিয়েছেন তিনি।