প্রেস বিজ্ঞপ্তি: যশোরে বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির দ্বিতল ভবনের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল আজ শনিবার ১০ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪ টায় যশোর শহরের আরএন রোডে অবস্থিত ভবনে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার  প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির সভাপতি শাহিনুর হোসেন ঠান্ডু। অনুষ্ঠানের শুরুতেই সম্মানিত পুলিশ সুপার ফিতা কেটে এবং কবুতর উড়িয়ে বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেল এর দ্বিতল ভবনের শুভ উদ্বোধন করেন।
পরবর্তীতে তিনি সংগঠনটির অফিস কার্যালয়ের হল রুমে উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। তিনি বক্তব্যের শুরুতেই অনুষ্ঠানে আমন্ত্রণ করাই সংগঠনটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশ সুপার  প্রলয় কুমার জোয়ারদার বলেন, এই যশোর হলো প্রাগ-যশোর! এটি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল জেলা। এই যশোর আপনাদের, আর এখানে শান্তিতে, নির্ভয়ে আপনারা বসবাস করবেন।যদি কেউ এখানে চাঁদাবাজি, মাদক কারবারি বা বিশৃঙ্খলার সৃষ্টি করতে চাই তবে তাকে কঠোরভাবে মোবাবেলা করা হবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এখানে আমি থাকতে কোন প্রকার চাঁদাবাজি ও মাদক কারবারি থাকতে পারবেনা।
পুলিশ সুপার আরো বলেন, এই যশোরে সরবে-নিরবে কোন প্রকার চাঁদাবাজি থাকবেনা, আর যদি কেউ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থির ব্যাঘাত ঘটাতে চাই তবে তাকে কোন প্রকার ছাড় দেয়া হবেনা সে যত বড় ক্ষমতাশীল ব্যক্তি বা প্রতিষ্ঠান হোক না কেন।পরিশেষে তিনি সংগঠনটির সার্বিক মঙ্গল ও সাফল্য কামনা করে তার বক্তব্য শেষ করেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল মোহাম্মদ বেলাল হোসাইন,প্রেসক্লাবের সভাপতি জাহিদ হানান টুকুন।