প্রেস বিজ্ঞপ্তি: গাইবান্ধা জেলা তথ্য অফিসের আয়োজনে আজ মঙ্গলবারর ০৬ সেপ্টেম্বর সকালে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের রাজনগর গ্রামে ভিডিও কলের মাধ্যমে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভিডিও কলে যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক(মাঠ প্রচার) ফাহিমা জাহান।
মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার মোঃ কবির উদ্দিন, সভাপতির বক্তব্য উপস্থাপন করেন ইউপি সদস্য মোছাঃ রওশনারা বেগম।
উঠান বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং,সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও জীবনমান উন্নয়ন,করোনার টিকা গ্রহণ, জন্ম নিবন্ধন,নিরাপদ খাদ্য, মোবাইল ফোনের সুফল ও কুফল,মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস,আত্নকর্মসংস্থান সৃষ্টি, গুজব ও অপপ্রচার প্রতিরোধ,বাল্যবিয়ে,মাদক,ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে মানবিক জীবন গঠন,বর্তমান পেক্ষাপট,সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সম্পর্কে আলোকপাত করা হয়। পরবর্তীতে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনীতে আনুমানিক ৮৫ জন মহিলা ও ৪০ জন শিশু অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন মোঃ মাসুদুর রহমান মাসুদ।




