ঢাকা ব্যুরো: বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এর একমাত্র প্রয়াতপুত্র সায়াম উর রহমান সায়াম এর আগামীকাল ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) ১১তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে সায়াম মেমোরিয়াল ফাউন্ডেশন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে খত্মে কোরআন, দোয়া ও মিলাদ মাহ্ফিলের আয়োজন করছে। এদিন বাদ জোহর রাজধানীর বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও দোয়া মাহফিল এবং বাদ আসর মরহুমের রুহের মাগফিরাত কামনায় শ্যামলী সূচনা কমিউনিটি সেন্টার মিলনায়তনে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এসব অনুষ্ঠানে মরহুমের পিতা জাহাঙ্গীর কবির নানক ও মাতা এ্যাডভোকেট সৈয়দা আরজুমান বানু নার্গিস সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীদেরকে উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ করেছেন।
উল্লেখ্য, মরহুম সায়াম ২০১১ সালের ৬ সেপ্টেম্বর কক্সবাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, বোন ও একমাত্র কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।




