প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বি়এমটিটিআই) কর্তৃক আজ রবিবার ০৪ সেপ্টেম্বর দুপুর ৩ টায় আয়োজিত দাখিল স্তরের সহকারী শিক্ষকদের ৩য় ব্লেন্ডের, ১৭৭তম বিষয় ভিত্তিক (ইংরেজি, গনিতের,ও বাংলা) প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার)।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বক্তব্যে বলেন, মাদ্রাসা শিক্ষার উৎপত্তি সম্পর্কে আলোকপাত করতে গিয়ে ১৭৮০ সালে কলকাতায় ইংরেজদের দ্বারা প্রতিষ্ঠিত আলিয়া মাদ্রাসার কথা উল্লেখ করেন। ইসলাম ধর্মালম্বীরা জ্ঞান-বিজ্ঞানের পিছিয়ে থাকার প্রধান কারণ হিসেবে তিনি নিজেদের বিভাজন এবং নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষকে দায়ী করেন।
তিনি বলেন “আমরা মুসলমানরা যখন নিজেদের মধ্যে বিভাজন নিয়ে ব্যস্ত থাকি অন্যান্য জাতি গোষ্ঠী তখন জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে যায়। তাই সকলকে যুগোপযোগী বিজ্ঞানসম্মত শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।”এ সময় পুলিশ কমিশনার সকলকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ার অনুরোধ করেন।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই) এর ঊর্ধ্বতন কর্মকর্তা গন ও দাখিল স্তরের সহকারী শিক্ষক প্রশিক্ষণার্থীরা।