প্রেস বিজ্ঞপ্তি: সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ বুধবার ৩১ আগস্ট সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলার ইনামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারের গৃহীত কার্যক্রম, ভিশন ২০৪১ এবং বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহিলা সমাবেশে জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ আব্দুছ ছাত্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কমকর্তা বাদল চন্দ্র বর্মন।উপজেলা শিক্ষা অফিসার মোঃ সেলিম খান, ওয়ানস্টপ ক্রাইসিস সেল এর প্রোগ্রাম অফিসার শাহনাজ মন্জুর।
জীবন কৃষ্ণ রায়ের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি,প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি এবং অবিভাবক প্রতিনিধিগণ।
অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য অর্জন, মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ,সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আশ্রয়ণ প্রকল্প, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা, নারীর ক্ষমতায়ন, নারী নির্যাতন প্রতিরোধ,নারী শিক্ষা,গুজব,অপপ্রচার,সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ,বাল্যবিবাহ,যৌতুক,শিশু যত্ন,তথ্য অধিকার, মাদক বিরোধী সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের প্রায় দু শতাধিক মহিলারা অংশগ্রহন করেন।
Post Views: 284




