প্রেস বিজ্ঞপ্তি: বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় জেলা তথ্য অফিস শেরপুর এর ব্যবস্থাপনায় শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের বামনেরচর সরকারি প্রাথমিক বিদ্যলয় মাঠে আজ শনিবার ২৭ আগস্ট সকালে আয়োজন করা হয় মহিলা সমাবেশ।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা এর পরিচালক (প্রচার ও সমন্বয়)মুহা. শিপলু জামান। সভাপতিত্ব করেন শেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলার উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম রেজা।
ইউপি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সুজন তালুকদার, হানিফ সরকার এবং হুমায়ুন কবির।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি সঞ্জীব চন্দ বিল্টু, বামনের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুর রহমান মুকুল এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোতালেব।
বক্তাগণ বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, গুজবে কান না দেয়া, নারীর ক্ষমতায়ণ, স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টিসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে জনগণকে উদ্বুদ্ধ ও সচেতন করেন। উক্ত সমাবেশে বামনেরচর গ্রামের চার শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।




