রংপুর নগর প্রতিনিধি: জ্বালানি তেল, সার, খাদ্যসহ নিত্যপণ্যের দাম, পরিবহণ ভাড়া কমানোর দাবি এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে আজ বৃহস্পতিবার ২৫ আগস্ট সকালে অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। হরতাল চললেও তেমন সাড়া নেই। যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে হরতালের সমর্থনে জোটের নেতাকর্মীরা রংপুর নগরীর প্রধান সড়কে মিছিল করেছেন। তবে কোথাও কোথাও গাড়ি চলাচলে বাধা দিলেও কেউ শোনেনি কারো কথা। আজ সকালে জাহাজ কোম্পানী মোড় প্রেস ক্লাব, শাপলা চত্বর সিটি কাঁচা বাজার এলাকায় তারা অবস্থান নেন। এ সময় নগরীতে প্রবেশ করা অটো রিক্সা ও অন্যান্য যানবাহন থামিয়ে দেওয়া হয়। এতে বিপাকে পড়েন সকাল সকাল বের হওয়া কর্মজীবীরা। পরে বেলা
বাড়ার সাথে সাথে দোকান পাট খোলা শুরু হলে সব কিছু স্বাভাবিক হয়ে পড়ে দৈনন্দিন কার্যক্রমের। হরতালে যেকোনো ধরনের নাশকতা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে, বুধবার বাম গণতান্ত্রিক জোট আজ বৃহস্পতিবার অর্ধদিবস হরতালের ঘোষণা দেয়। হরতালের সমর্থনে বুধবার রাতে নগরীর প্রধান সড়কে মশাল মিছিল করে তারা।