আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় গ্রুপ উপ গ্রুপে বিভক্ত বিএনপি। সম্প্রতি ঘোষিত উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ত্রি ধারায় বিভক্ত হয়ে পড়েছে। আগামী ত্রিশে আগস্ট কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ কর্মসূচি সফলে আনোয়ারা বিএনপির পৃথক তিনটি প্রস্তুতি সভা করা হয়েছে। বুধবার দুপুরে বটতলীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি শাহজাহানের বাড়িতে বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন এর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন মনজুরউদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, ইলিয়াস কাঞ্চন মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, হাসান চৌধুরী, জসিম উদ্দিন, মোহাম্মদ ইউনুছ, আবুল কাশেম, মোহাম্মদ ইউসুফ, যুবদলের আহ্বায়ক মোঃ হারেচ।এদিকে গত ২২শে আগস্ট বটতলীতে সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবুর সভাপতিত্বে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের ব্যানারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম। সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির আনসার, ভিপি মোজাম্মেল হক, আব্দুল্লাহ মেম্বার, আব্দুল মইয়ুম ছোটন, নুরুল আবছার, রফিকুল ইসলাম খোকা, সুলতান মাহমুদ খোকন, নুর আলী, মাহবুবুর রহমান বুলবুল, আব্দুর রহিম, নজরুল ইসলাম, ফরিদ উদ্দিন, মোরশেদ আলী, কামাল উদ্দিন শাহাবুদ্দিন। অন্যদিকে একই দিনে কালাবিবি দিঘির মোড়ে উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিনের সভাপতি অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিএনপি নেতা মাস্টার মোঃ রফিকও সরোয়ার আলম সহ বিভিন্ন নেতারা বক্তব্য রাখেন।
পৃথক তিনটি প্রস্তুতি সভায় পৃথকভাবে নেতারা ৩০ আগস্ট কর্মসূচি যে কোন মূল্যে সফল করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান । এদিকে জ্বালানি তেল পরিবহন ভাড়া সহ দ্রব্যমূল্য বৃদ্ধি ও ভোলায় নিহত নুরে আলম ও আব্দুর রহিম হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩০ আগস্ট আনোয়ারায় বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে। এই কর্মসূচি সফল করতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ত্রিধারায় বিভক্ত হয়ে পড়ে। তৃণমূলের বিএনপির সমর্থক ও নেতাকর্মীরা বিপাকে রয়েছে। অনেকেই হতাশায় ভুগছেন। অন্যদিকে ৩০ আগস্ট বিএনপি নেতা কর্মীরা এক জায়গায় সমাবেশ করতে পারবে কিনা তা নিয়েও নেতাকর্মীদের মাঝে সন্দেহ সৃষ্টি হচ্ছে। তবে নেতাদের থেকে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির আব্বায়ক আবু সুফিয়ানকে আনোয়ারার দায়িত্ব দেয়া হয়েছে। জেলার পক্ষ থেকে গ্রুপিং বন্ধ করে সবাইকে নিয়ে প্রোগ্রাম করাটা কঠিন হবে হবে বলে রাজনৈতিক মহল ধারণা করছেন। জেলার পক্ষ থেকে এ ব্যাপারে কোন সুস্পষ্ট ঘোষণা এখনো নেতাকর্মীরা পায়নি। ফলে ৩০শে আগস্ট কর্মসূচি সফল হবে কিনা অনিশ্চয়তা দেখা দিচ্ছে। উপজেলা বিএনপি’র আহবায়ক মোশাররফ হোসেন জানান জেলার সাথে বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে। কোথায় কখন সমাবেশ করা হবে।
উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন জনন জেলার পক্ষ থেকে যে সিদ্ধান্ত দেওয়া হবে সে অনুযায়ী প্রোগ্রাম হবে। সাবেক ছাত্রদল নেতা ও ইপি চেয়ারম্যান আবুল কালাম আবু জানান আমাদের পক্ষ থেকে কর্মসূচির বিষয়টি জেলাকে অবগত করা হবে




