প্রেস বিজ্ঞপ্তি: পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও সচেনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় অবস্থিত ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারের মালিকদের সাথে পরিচালক,পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক দিলরুবা আহমেদ।সভায় সভাপতিত্ব করেনউপপরিচালক ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ।
আরো উপস্থিত ছিলেন মিহির লাল সরদার, উপপরিচালক, ময়মনসিংহ জেলা কার্যালয় এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
মতবিনিময় সভায় ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারের পরিবেশের ছাড়পত্র গ্রহণ প্রক্রিয়া, পরিবেশ সুরক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রাদান করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তাগণের সাথে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
Post Views: 275




