সরকারি দফতর বা আদালতে কোনো কাজের জন্য এসে সাধারণ নাগরিকরা যেন কোনোভাবেই হয়রানির মুখে না পড়েন, তা সুনিশ্চিত করতে নবীন বিসিএস কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) আয়োজিত সরকারি কর্মকর্তাদের ৮১তম ফাউন্ডেশন ট্রেনিং কোর্স বা বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ নির্দেশনা দেন। নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা আনুষ্ঠানিকভাবে কর্মজীবন শুরু করতে যাচ্ছেন এবং রাষ্ট্রীয় জনপ্রশাসনের অংশ হিসেবে দেশের জনগণকে সেবা করাই আপনাদের প্রথম ও প্রধান দায়িত্ব।

প্রশাসনিক কাঠামোর দক্ষতা ও সুনীতিকে সরকারের সফলতার চাবিকাঠি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একটি সরকারের সার্বিক সাফল্য নির্ভর করে দক্ষ, সৎ এবং মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসনের ওপর। এই গুণাবলি কেবল একজন কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে সমৃদ্ধ করে না, বরং রাষ্ট্র ও সরকারকেও শক্তিশালী করে। বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) মোট ২৬টি ক্যাডার রয়েছে। প্রশিক্ষণ শেষে নবীন কর্মকর্তারা প্রশাসন, পররাষ্ট্র, কৃষি, কর, শিক্ষা কিংবা তথ্যসহ বিভিন্ন ক্যাডারে যোগ দিয়ে নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। ক্যাডার কিংবা কাজের ধরন যাই হোক না কেন, সবার মূল পরিচয় হলো তারা জনপ্রশাসনের কর্মকর্তা এবং তাদের মূল লক্ষ্য জনগণের সেবা করা।

কর্মক্ষেত্রে পেশাদারিত্ব ও সততা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করে তারেক রহমান বলেন, একজন কর্মকর্তা হিসেবে কী করা উচিত আর কী করা উচিত নয়, তা কর্মকর্তারা নিজেরাই ভালো জানেন। আসল বিষয়টি হলো জানা বিষয়গুলো কর্মক্ষেত্রে বাস্তবায়নে আন্তরিক হওয়া। যে কোনো বয়সের নাগরিক অফিসে সাহায্য চাইতে এলে যেন কোনো হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করা সরকারের প্রধান চাওয়া। একই সঙ্গে পছন্দের পদে পদায়ন বা পদোন্নতির জন্য পেশাগত দক্ষতা ও সততার সঙ্গে আপস না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, যে কোনো স্থানে ও যে কোনো পদে দায়িত্ব পালনে মানসিকভাবে প্রস্তুত থাকাই প্রকৃত পেশাদারিত্ব। কোনো পদই যেমন কারও জন্য চিরস্থায়ী নয়, তেমনি কোনো সরকারও চিরস্থায়ী নয়।

কর্মকর্তাদের রাজনৈতিক সচেতনতা ও সরকারি এজেন্ডা বাস্তবায়নের বিষয়টি স্পষ্ট করে প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তিগতভাবে কোনো কর্মকর্তা রাজনৈতিক দলকে সমর্থন করতে পারেন, তবে তার প্রতিফলন ঘটাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়। তিনি আরও ব্যাখ্যা করেন যে, বর্তমান সরকার জনগণের দেওয়া রায়ের ভিত্তিতে তাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করছে। যেহেতু জনগণ ওই ইশতেহারের পক্ষে ভোট দিয়েছে, তাই এটি এখন জনগণের দলিলে পরিণত হয়েছে। সুতরাং জনগণের সেই ইশতেহার বাস্তবায়ন করা সরকারের প্রশাসনিক দায়িত্ব, যা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কর্মকর্তাদের পালন করতে হবে। প্রশাসনে দীর্ঘসূত্রতা দূর করে সেবাকে সহজ ও নাগরিকবান্ধব করতে প্রশাসনিক উদ্যোগের চেয়ে কর্মকর্তাদের ইতিবাচক মানসিকতা সবচেয়ে বেশি কার্যকর বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।