জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। রবিবার (০৮ নভেম্বর) বাদ জোহর বাংলাদেশ জাতীয় সংসদ ভবন মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় সংসদ সচিবালয়। অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি অংশগ্রহণ করেন।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। পরে দোয়া ও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সকল বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া বিভিন্ন সময়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী ব্যক্তিদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পীকার, ডেপুটি স্পীকার, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, চিফ হুইপ, হুইপবৃন্দ ও সংসদ সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করা হয়। পাশাপাশি দেশের সার্বিক শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়। একই সঙ্গে জাতীয় সংসদের কার্যক্রমের সফলতা এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় মহান আল্লাহর রহমত চাওয়া হয়। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় মসজিদের সিনিয়র ইমাম মোঃ আবু রায়হান এই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।




