ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে জীবিত এক ব্যক্তিকে মৃত দেখিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে নতুন ওয়ারিশান সনদ ইস্যু করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী আজিজুর রহমানের দাবি, তাঁকে মৃত দেখিয়ে তাঁর ভাইয়েরা ভুয়া ওয়ারিশান সনদ ব্যবহার করে তাঁর কেনা জমি নিজেদের নামে খারিজ করে নিয়েছেন। একই পরিবারের নামে দুই মেয়াদে ইউপি থেকে দুটি ভিন্ন সনদে ওয়ারিশের সংখ্যা ও তালিকায় অসংগতি ধরা পড়ায় এলাকা জুড়ে নানা প্রশ্ন ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

ইউনিয়ন পরিষদের নথি ও সনদ পর্যালোচনা করে দেখা যায়, ২০২২ সালের ২৭ ডিসেম্বর তৎকালীন ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন ভুবন আলীর পরিবারের নামে একটি ওয়ারিশান সনদ ইস্যু করেছিলেন। এতে চার ছেলে ও তিন মেয়ের নাম উল্লেখ করা হয়। তবে পরবর্তীতে ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিমলা রানী একই পরিবারের নামে আরেকটি নতুন সনদ দেন। সেই সনদে সদস্য সংখ্যা বাড়িয়ে পাঁচ ছেলে ও তিন মেয়ে দেখানো হয় এবং আজগর আলী নামের একজনকে মৃত হিসেবে উল্লেখ করা হয়।

অভিযোগকারী আজিজুর রহমান নিজেকে 'আজগর আলী ওরফে আজিজুর রহমান' হিসেবে দাবি করে জানান, তিনি পরিবারের বড় ছেলে এবং সম্পূর্ণ সুস্থ অবস্থায় জীবিত আছেন। তাঁর তিন বোনের মধ্যে বড় বোন হাজেরা বেগম মারা গেছেন এবং অপর দুই বোন জীবিত। তাঁর তিন ভাই হলেন আনোয়ারুল হক, মাশারুল হক ও আমিরুল ইসলাম। আজিজুর রহমানের দাবি, আজগর আলী নামে তাঁদের আলাদা কোনো ভাই নেই; মূলত তাঁর একটি একক নামকে দুই ভাগ করে নতুন পরিচয় বানিয়ে মৃত দেখানো হয়েছে। তিনি জানান, বিরোধপূর্ণ জমিটি তাঁদের পৈতৃক সম্পত্তি নয়। বাবা গোলাম রসুলের কাছ থেকে আজগর আলী ওরফে আজিজুর রহমান নামে তাঁর জন্য জমি কেনা হয়েছিল এবং বাবার জীবদ্দশাতেই তা শুক্রা শীলের কাছে বিক্রি করা হয়। জমি খারিজের বিষয়টি জানার পর প্যানেল চেয়ারম্যান সিমলা রানীর সঙ্গে যোগাযোগ করলে তিনি সরজমিনে এসে তাঁকে জীবিত দেখে সনদ সংশোধনের আশ্বাস দিলেও ‘আজ করব, কাল করব’ বলে ঘুরিয়ে সময়ক্ষেপণ করছেন।

তবে আজিজুর রহমানের উত্থাপিত সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তাঁর তিন ভাই আনোয়ারুল হক, মাশারুল হক ও আমিরুল ইসলাম। তাঁদের পাল্টা দাবি, তাঁরা মূলত পাঁচ ভাই ছিলেন। শৈশবে আনুমানিক ৯ থেকে ১০ বছর বয়সে তাঁদের এক ভাই আজগর আলী কালাজ্বরে আক্রান্ত হয়ে মারা যান। আজিজুর রহমানের দাবি অসত্য বলেও মন্তব্য করেন তারা।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, ছোটবেলা থেকে তাঁরা ওই পরিবারকে চার ছেলে ও তিন মেয়ের পরিবার বলেই চিনে আসছেন এবং আজগর আলী ওরফে আজিজুর রহমান নামের একজনকেই জীবিত দেখে আসছেন। সম্প্রতি পাঁচ ভাই থাকার কথা শুনে তাঁরা বিস্ময় প্রকাশ করেছেন এবং জমি বিরোধে জীবিত মানুষকে মৃত দেখানোর পেছনে কোনো কারচুপি রয়েছে কিনা তা তদন্তের দাবি তুলেছেন। আকচা ইউনিয়ন (পূর্ব) বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তালেব জানান, শৈশব থেকেই তিনি ওই পরিবারে চার ভাই ও তিন বোনের কথা জানেন, কিন্তু এখন হঠাৎ পাঁচ ভাইয়ের কথা শোনা যাচ্ছে। আগের হিসাব জানা সত্ত্বেও যথাযথ যাচাই ছাড়া এই নতুন সনদ দেওয়া হয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। স্থানীয় ইউপি সদস্য বিজয় চন্দ্রও নিশ্চিত করেন যে আজগর আলী ও আজিজুর রহমান মূলত একই ব্যক্তি এবং তিনি এখনো জীবিত আছেন। তিনি আগের সনদের কথা জানলেও প্যানেল চেয়ারম্যানের নতুন সনদের বিষয়ে অবহিত ছিলেন না।

সনদ ইস্যুর বিষয়ে জানতে চাইলে প্যানেল চেয়ারম্যান সিমলা রানী বলেন, ৫ নম্বর ওয়ার্ডে আজগর আলী নামে একজন জীবিত ব্যক্তি রয়েছেন। তাঁর পরিবারের সদস্য ও ভাইয়েরা একটি মৃত্যু সনদ সাথে এনে আবেদনের প্রেক্ষিতে নতুন ওয়ারিশান সনদ সংগ্রহ করেন। আবেদনপত্রে পাঁচ ভাইয়ের নাম উল্লেখ থাকায় এবং আজগর আলী নামের অস্তিত্ব নিয়ে তাঁর স্পষ্ট ধারণা না থাকায় তিনি সনদটি ইস্যু করেছিলেন। তবে পুরো বিষয়টি নিয়ে তিনিও এখনো সন্দিহান বলে জানান।