গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভাতগাতি গ্রামের শাহাদেরগাঁও এলাকার শাহ মিয়া বাড়ির কৃতী সন্তান ও প্রাক্তন মোতোয়াল্লী আলহাজ মোহাম্মদ রফিজ উদ্দিন (সাকি মিয়া)-এর ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) এ উপলক্ষে স্থানীয় শাহ মিয়া বাড়ি জামে মসজিদে পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করা হয়। মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয় এবং পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে।
মরহুম মোহাম্মদ রফিজ উদ্দিনের আট সন্তানের মধ্যে অন্যতম হলেন ল্যাটিন আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান সভাপতি মোহাম্মদ আনোয়ার শওকত আফসার। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার শওকত আফসার সাকি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি লায়ন্স গভর্নর ও মাল্টিপল কাউন্সিল চেয়ারম্যান (এমসিসি) ৩১৫ বাংলাদেশের সাবেক দায়িত্বশীল ছিলেন। পাশাপাশি তিনি বিভিন্ন চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।




