সিরাজগঞ্জের ঐতিহাসিক সলংগা হাটে লাল আটার সুস্বাদু রুটি বিক্রি করে আর্থিক স্বাবলম্বিতা অর্জন করছেন স্থানীয় অনেক দরিদ্র পরিবার। দীর্ঘদিন ধরে ধান কেনাবেচার প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত এই হাটের পশ্চিম ও দক্ষিণ পাশে সারি সারি ১৬ থেকে ১৭টি টুংগি ঘর বসিয়ে এই ব্যবসা পরিচালনা করা হচ্ছে। সুলভ মূল্যে বাহারি ভর্তা ও ডালসহ ঐতিহ্যবাহী লাল আটার রুটি পাওয়ার কারণে সাধারণ ক্রেতাদের কাছে এসব দোকান অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।

এমনই একজন বিক্রেতা সলংগা ভরমোহনি গ্রামের ৩৮ বছর বয়সী দরিদ্র মিন্টু মোল্লা। প্রায় ৫ বছর ধরে এ লাল আটার রুটি বিক্রি করছেন ওই সলংগা হাটের দক্ষিণ পার্শ্বে সলংগা ভরমোহনি গ্রামের দরিদ্র মিন্টু মোল্লা। মিন্টু মোল্লার দোকানে গ্রাহকদের প্রচুর চাপ সামলাতে কাজ করছেন তিনজন কর্মচারী। বাবার এই উপার্জনে এক ছেলে কলেজে এবং আরো ২ ভাই স্কুলে পড়াশোনা করছে। মিন্টু মোল্লার ছেলে, স্থানীয় একটি কলেজের ছাত্র জিয়া মোল্লা জানান, প্রতিদিন দোকানে ক্রেতাদের চাহিদা মেটাতে কর্মচারীদের হিমশিম খেতে হয়। এজন্য লেখাপড়ার পাশাপাশি দোকানে সহযোগীতা করে থাকি প্রায় প্রতিদিন এবং আরো ২ ভাই স্কুলে পড়াশোনা করছে।

সলংগা হাটের এসব টুংগি ঘরে প্রতি পিস লাল আটার রুটি বিক্রেতারা ১৫ টাকায় বিক্রি করেন। রুটির সঙ্গে বিনামূল্যে পরিবেশন করা হয় শুকনা মরিচের ভর্তা, আলু ভর্তা, মসুর ডাল ও বেগুন ভর্তা। বিশেষ করে ফ্রিতে মরিচ ভর্তা ও আলু ভর্তার চাহিদা বেশি এবং প্রতিজন গ্রাহক ৪ থেকে ৫টি করে রুটি খেয়ে থাকেন। এছাড়া কেউ চাইলে ২০ টাকা দিয়ে বাড়তি ডিম ভাজিও নিতে পারেন।

জিয়া মোল্লা জানান, প্রতিদিন এ লাল রুটি প্রায় ৭/৮ হাজার টাকা বিক্রি হয়ে থাকে। কর্মচারী ও আনুষঙ্গিক অন্যান্য যাবতীয় খরচ বাদ দিয়ে দিনে লাভ থাকে এক হাজার ৫০০ থেকে এক হাজার ৬০০ টাকা। সাধারণ দিনগুলোর তুলনায় হাটের দিনে বিক্রির পরিমাণ অনেকটাই বেড়ে যায়। সব বয়সের ও সর্বস্তরের মানুষই এই সুস্বাদু লাল আটার রুটি খেতে হাটে ছুটে আসেন।

স্থানীয়দের মুখে মুখে এখন প্রচলিত হয়ে গেছে, "চলো যায় সলংগার হাটে খেয়ে আসি স্বাদের লাল রুটি।" লাল আটার এই রুটি বিক্রি করে সলংগা এলাকার অনেক পরিবারই নিজেদের দারিদ্র্য জয় করে পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে এনেছেন এবং সন্তানদের পড়াশোনার সুযোগ তৈরি করেছেন। সেই সঙ্গে খাবারের স্বাদের সুনাম ধরে রেখে ক্রেতাদের আস্থা অর্জন করেছেন এসব ক্ষুদ্র ব্যবসায়ীরা।