রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের ভেতরে এবং পল্লবী থানার ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার রাত সাড়ে ৭টার দিকে এসব ঘটনা ঘটে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, মালিবাগ মোড়ের কাছে উড়াল সড়ক থেকে দুর্বৃত্তরা সিআইডি কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে, যার মধ্যে একটি কার্যালয়ের ভেতরে বিস্ফোরিত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। একই সময়ে পল্লবী থানার ফটকের সামনেও একটি ককটেল বিস্ফোরিত হয়। পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, উড়াল সড়ক থেকেই দুর্বৃত্তরা এই ককটেল নিক্ষেপ করেছিল।

এর আগে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আট থেকে নয়টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। গতকাল শনিবার রাত ১০টা থেকে আজ রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ ঘণ্টার ব্যবধানে রাজধানীর মিরপুর, মহাখালী ও ভাটারা এলাকায় তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ভাটারা থানা এলাকায় ১০০ ফুট সড়কে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে সন্ধ্যা ছয়টার দিকে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এছাড়া শনিবার রাত ১০টার দিকে মিরপুর-১২ নম্বরে পল্লবী মেট্রো স্টেশনের নিচে এবং দিবাগত গভীর রাতে মহাখালীতে সোহাগ পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। শনিবার রাতে যাত্রাবাড়ী থানার সামনে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বনানী থানার মহাখালী এলাকায়ও একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

পুলিশের একটি সূত্র বলছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিদেশে পলাতক নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছেন। দেশের ভেতরে আত্মগোপনে থাকা নেতা-কর্মীরা এসব কর্মসূচির অংশ হিসেবে নাশকতা চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। সোমবার দেশব্যাপী ধর্মঘটের কর্মসূচিকে কেন্দ্র করেও এসব ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) আকতার হোসেন জানান, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হচ্ছে। ডিএমপি প্রতিটি ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের সদস্য রয়েছেন। জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির বিভিন্ন মোবাইল টিম কাজ করছে।

এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। গত ৬ ও ৭ নভেম্বর ছয়টি গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইজিপি আলী হোসেন ফকিরের কাছে চিঠি দিয়েছে সংগঠনটি। আগামীকাল সোমবার ডিএমপি কার্যালয়ে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে পুলিশের বৈঠক হওয়ার কথা রয়েছে।

জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের পরিবহন শাখার কর্মকর্তারা বলেন, দুর্বৃত্তরা তাদের স্কুল বাসে আগুন দিয়েছে।.ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮–৯টি ককটেল বিস্ফোরণ, আটক ৩ .গতকাল শনিবার রাত ১০টার দিকে মিরপুর-১২ নম্বরে পল্লবী মেট্রো স্টেশনের নিচে একটি বাসে আগুন দেওয়া হয়।