রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই হামলায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য আহত হয়েছেন। তবে আহত ওই সদস্যের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত পাশের ফ্লাইওভারের ওপর থেকে থানার ভেতরে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরিত ককটেলের একটি অংশের আঘাতে থানার ফটকের ভেতরে অবস্থানরত এসআরবি-৪-এর ওই সদস্য আহত হন। ওসি আরও বলেন, মূলত আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই দুর্বৃত্তরা থানা প্রাঙ্গণে এই বিস্ফোরণ ঘটিয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এদিকে, একই দিন সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও তার আশপাশের এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া রাত পৌনে ৮টার দিকে রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের পার্কিংয়েও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে মালিবাগের এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।