শ্রীদেবীর মৃত্যুর কয়েক মাস পরেই বলিউডে পা রেখেছিলেন তার কন্যা জাহ্নবী কাপুর। ২০১৮ সালে শশাঙ্ক খৈতানের ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে তার অভিনয় জীবনের যাত্রা শুরু হয়। তবে অভিনয়ে জাহ্নবীর আসা নিয়ে প্রথম থেকেই খুব একটা আগ্রহী ছিলেন না প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী। তিনি চাননি তার মেয়েও তার মতো অভিনেত্রী হোক। যদিও সময়ের সঙ্গে সঙ্গে মেয়ের সিদ্ধান্তকে মেনে নিতে শুরু করেছিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয়ে আসার বিষয়ে মায়ের সম্মতি পাওয়ার সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন জাহ্নবী। তিনি জানান, একদিন মাকে অভিনয়ে আসার ইচ্ছার কথা জানালে শ্রীদেবী প্রথমে বেশ অবাক হয়েছিলেন। তবে পরে মেয়েকে সম্মতি দিয়ে তিনি বলেছিলেন, “ঠিক আছে, তবে এই কাজের জন্য তোমাকে নিজের পুরো জীবনটা দিয়ে দিতে হবে।”

এই আলাপচারিতায় জাহ্নবী তার নাকের অস্ত্রোপচারের বিষয়টিও অকপটে স্বীকার করেন। রসিকতা করে অভিনেত্রী বলেন, “আগে মা একটু দ্বিধায় ছিলেন। তবে আমার নাকের অস্ত্রোপচারের পরেই বোধ হয় তার মনে হয়েছিল, আমার মধ্যে সম্ভাবনা রয়েছে।”

জাহ্নবী আরও জানান, সৌন্দর্যচর্চা এবং অস্ত্রোপচারের বিষয়টি তার বড় হয়ে ওঠারই একটি অংশ ছিল। কারণ, তার মা শ্রীদেবী নিজেও নাকের অস্ত্রোপচার করিয়েছিলেন। জাহ্নবীর মতে, মায়ের সেই সিদ্ধান্ত তাদের পরিবারের জীবনে বড় পরিবর্তন এনেছিল। নিজের সৌন্দর্য সম্পর্কে ধারণা তৈরির পেছনে মায়ের প্রভাব অনেকটাই ছিল বলে তিনি জানান। গত বছর একটি আলোচনাসভায় নিজের অস্ত্রোপচার নিয়ে মুখ খুলে জাহ্নবী বলেছিলেন, “আমার মনে হয়, আমি যা করিয়েছি, তা খুব বুঝেশুনে, সংযতভাবে এবং যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে করেছি। অবশ্যই এ ক্ষেত্রে মায়ের পরামর্শ পেয়েছিলাম।”