বাংলাদেশের পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩-এর ৬ নম্বর অনুচ্ছেদে পাসপোর্ট প্রত্যাখ্যানের কয়েকটি কারণ উল্লেখ রয়েছে। চলুন জেনে নিই, কোন ফাটা বাঁশে আটকে চিৎকার করছে সরকার! ৬(২)(c) ধারা অনুযায়ী, সরকারের বিবেচনায় কোনো ব্যক্তিকে পাসপোর্ট দেওয়া জনস্বার্থ বিরোধী হলে সরকার পাসপোর্ট দিতে অস্বীকৃতি জানাতে পারে। শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ও চলমান বিচারিক পরিস্থিতিকে সামনে রেখে সরকার এই ধারার আশ্রয় নিতে পারে।

৬(২)(a) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি বিদেশে অবস্থান করে বাংলাদেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা বা নিরাপত্তার জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে জড়াতে পারেন বলে সরকারের যুক্তিসংগত মত থাকলে পাসপোর্ট প্রত্যাখ্যান বাধ্যতামূলক। তবে এই ধারার নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। যা এ সরকারের পক্ষে সম্ভব না।

৬(১)(e) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি দেশের ফৌজদারি আদালতে চলমান মামলার কার্যক্রমে হাজিরা এড়িয়ে যাচ্ছেন বা এড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, এমন পরিস্থিতিতে পাসপোর্ট প্রত্যাখ্যান করা যায়। তবে  শেখ হাসিনা যেহেতু দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের কথা বলছেন, তাই তাঁর ক্ষেত্রে এই ধারার প্রয়োগ নিয়ে আইনি প্রশ্ন উঠতে পারে।

৬(১)(c) ধারায় গত পাঁচ বছরের মধ্যে নৈতিক স্খলনজনিত অপরাধে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির পাসপোর্ট প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে। তবে শেখ হাসিনা আপার মৃত্যুদণ্ডের রায় এই ধারার আওতায় সরাসরি পড়ে কি না, তা আইনের ভাষা ও রায়ের প্রকৃতি বিবেচনা করে নির্ধারণ করতে হবে।

সরকার বলতে পারে, শেখ হাসিনাকে সাধারণ পাসপোর্ট দিয়ে দেশে ফেরানোর পরিবর্তে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। চলতি মাসের ৫ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যেই জানিয়েছেন, সরকার তাঁকে পাসপোর্ট দিতে চায় না; প্রত্যর্পণ প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে চায়। তবে প্রত্যর্পণ চুক্তি নিজে পাসপোর্ট প্রত্যাখ্যানের স্বতন্ত্র আইনি ধারা নয়।

একটি গুরুত্বপূর্ণ আইনি বিষয় হলো, পাসপোর্ট প্রত্যাখ্যানের সিদ্ধান্ত লিখিত আদেশের মাধ্যমে দিতে হয় এবং সাধারণভাবে প্রত্যাখ্যানের কারণ লিপিবদ্ধ করতে হয়। পাসপোর্ট আদেশের ৫ ও ৭ নম্বর অনুচ্ছেদে এ বিষয়ে বিধান রয়েছে। মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট আবেদন আটকে দেওয়ার ক্ষেত্রে সরকারের সবচেয়ে সরাসরি আইনি যুক্তি দেখাতে পারে জনস্বার্থের ৬(২)(c) ধারা। কিন্তু তিনি দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে চাইছেন, এই অবস্থায় তাঁকে বিচার এড়ানোর আশঙ্কায় পাসপোর্ট না দেওয়ার যুক্তি কতটা টিকবে, সেটি গুরুত্বপূর্ণ আইনি বিতর্কের বিষয়।