২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ও জর্জিয়ার সিনেটর জন অসফের নাম আলোচনায় এসেছে।
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। মাদ্রিদ ও বার্সেলোনাসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভ ৬৬ বছর বয়সে মস্কোতে মারা গেছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ উপলক্ষে আন্তালিয়ায় তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান এবং মালদ্বীপের ফার্স্ট লেডি সাজিদা মোহামেদ দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।
ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসে অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলায় ৪ জন নিহত হয়েছেন। হামলায় হাসপাতালের গুরুত্বপূর্ণ বিভাগগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের উত্তেজনার মধ্যেই বিশ্ববাজারে তেলের দাম দুই মাসের সর্বনিম্ন পর্যায় থেকে ঘুরে দাঁড়িয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ঝুঁকি ও নিরাপত্তা উদ্বেগ এই অস্থিরতার মূল কারণ।
যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিসহ ইউরোপ ও যুক্তরাষ্ট্রে একাধিক হামলার ষড়যন্ত্রের অভিযোগে ইরান সংশ্লিষ্ট ৩ ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে মার্কিন বিচার বিভাগ।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পরও এনপিটি চুক্তিতে অটল থাকলেও, গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে আইএইএ পরিদর্শকদের প্রবেশাধিকার নিয়ে কঠোর অবস্থানে রয়েছে তেহরান।
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযানের সম্ভাবনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দুই দিনের ত্রিপক্ষীয় আলোচনা শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব সরাসরি ভোটে না তুলে রিপাবলিকান নিয়ন্ত্রিত বিচার বিভাগীয় কমিটিতে পাঠানোর পক্ষে ভোট দিয়েছে দেশটির প্রতিনিধি পরিষদ।