কর্দোবায় বুধবার অনুষ্ঠিত প্রীতি ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে জয়ের ধারায় ফিরেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। আর্জেন্টিনার এই গোল উৎসবে জোড়া গোল করেছেন জুলিয়ান আলভারেজ, নিকো পাজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এছাড়া দলের হয়ে অপর গোলটি করেছেন আলেক্সিস মাক অ্যালিস্টার।

ম্যাচের শুরু থেকেই দাপট ছিল আর্জেন্টিনার। পঞ্চম মিনিটে এনজো ফার্নান্দেস গোলের সুযোগ পেলেও তার শট লক্ষ্যে থাকেনি। তবে অষ্টম মিনিটে পাজ গোল করে দলকে এগিয়ে দেন। গোলটি তৈরির নেপথ্যে ছিলেন আলভারেজ ও ফার্নান্দেস। কোস্টারিকা তাদের প্রথম সুযোগ পায় ১৮তম মিনিটে, কিন্তু জসিমার মেন্দেসের শট চোট কাটিয়ে ফেরা আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ চমৎকার রিফ্লেক্সে প্রতিহত করেন।

২৯তম মিনিটে রোমান ভেগার একটি শট লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর ৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জুলিয়ান আলভারেজ। এরপর ৩৭তম মিনিটে জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির একটি শট পোস্টে লেগে ফিরে এলেও তার এক মিনিট পরেই স্কোর লাইন ৩-০ করেন নিকো পাজ। ৪৩তম মিনিটে প্রেস্তিয়ান্নির পাস থেকে ডি বক্সের ভেতর থেকে গোল করে ব্যবধান ৪-০ করেন আলভারেজ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই পাজের বদলি হিসেবে মাঠে নামা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো দলের পঞ্চম গোলটি করেন। ৬০তম মিনিটে বদলি খেলোয়াড় হোসে মানুয়েল লোপেস গোল করার সুযোগ হাতছাড়া করেন। ম্যাচের ৭৮ মিনিটে লিভারপুল মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার দলের ষষ্ঠ গোলটি করেন। শেষদিকে ৮৮তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের সপ্তম গোলটি করেন মাস্তানতুয়োনো, যা বড় ব্যবধানের জয় নিশ্চিত করে।