আওয়ামী লীগের অগণতান্ত্রিক কর্মকাণ্ড ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মোরাদ। বুধবার সাভার মডেল মসজিদের সামনে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ইয়াছিন ফেরদৌস মোরাদ বলেন, সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতা কুক্ষিগত করে গণতন্ত্রপ্রিয় মানুষকে গুম ও খুন করেছে। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফ্যাসিস্ট শেখ হাসিনা গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে গিয়ে প্রতিবেশী দেশে অবস্থান করছেন এবং সেখান থেকে দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছেন বলে মন্তব্য করেন ইয়াছিন ফেরদৌস মোরাদ। তিনি বলেন, এসব ষড়যন্ত্র ও অগ্নিসন্ত্রাস মোকাবিলায় প্রতিটি গণতন্ত্রপ্রিয় মানুষকে রাজপথে জেগে উঠতে হবে। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যে শপথ নেওয়া হয়েছে, তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঢাকা জেলা যুবদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে।

সমাবেশটি পরিচালনা করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী মো. মাসুম। এতে আরও বক্তব্য দেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইউব খান ও সিনিয়র সহসভাপতি হাসেম বেপারী। এ সময় জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদসহ যুবদল নেতা তপন মোল্লা, রকিব দেওয়ান রকি, ইবাদুল হক জাহিদ, শহিদুল ইসলাম শহীদ, ফজলুল হক বেলায়েতী, সুরুজ্জামান, খুররম চৌধুরী লিটন, ইসতিয়াক আহম্মেদ ফারুক, তাজুল ইসলাম ও মঞ্জু মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।