বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাৎকারী সিন্ডিকেটের সদস্যদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের অষ্টম দিনের বৈঠকে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অতীতে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের দৌরাত্ম্য ব্যাপক আকার ধারণ করেছিল, যার ফলে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ কিংবা সীমিত করে দিয়েছিল।

প্রধানমন্ত্রী আরও বলেন, পলাতক স্বৈরাচারের আমলে তাদের সংশ্লিষ্ট ব্যক্তিরা সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে। এসব অনৈতিক কর্মকাণ্ডের কারণেই বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া স্থগিত বা কমিয়ে দিতে বাধ্য হয়েছে। তবে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে তিনি জানান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সফল সমাধান হয়েছে। প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে ২০২৪ সালের আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের প্রায় এক হাজার সদস্যকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গেও কর্মী পাঠানোর বিষয়ে আলোচনা চলছে, যারা গাড়িচালকসহ বিভিন্ন পেশায় কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে।

বিদেশে যাওয়ার ক্ষেত্রে দালালদের প্রতারণা ও অতিরিক্ত খরচের বিষয়ে সংসদ সদস্য কামরুল হাসান বলেন, অনেক মানুষ ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ করে ভুয়া ভিসায় বিদেশে পাড়ি জমাচ্ছেন। তিনি প্রতারণা রোধে সরকারের সরাসরি হস্তক্ষেপ এবং বিদেশ যাওয়ার খরচ নির্ধারণের দাবি জানান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, যারা বিদেশে কর্মী পাঠানোর নামে মানুষের অর্থ আত্মসাৎ করছে, তাদের শনাক্ত করে বিচারের আওতায় আনার চেষ্টা চলছে। এছাড়া সরকারি প্রণোদনা দেওয়ার বিষয়ে তিনি বলেন, সংসদ সদস্য বিষয়টি উত্থাপন করেছেন, তবে এর অর্থের উৎস স্পষ্ট নয়। বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করা হলে সরকার উদ্যোগ নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে।

একই অধিবেশনে প্রধানমন্ত্রী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন। যানজট নিরসনে আগামী দুই মাসের মধ্যে ঢাকার ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি চালু হবে বলে তিনি জানান। কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক করতে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়েও সরকার গুরুত্ব দিয়ে চিন্তা করছে।