গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকে মঙ্গলবার রাত থেকে থানার সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। আজ বুধবার দুপুরে থানায় গিয়ে কোনো পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। থানার ভেতরে পুড়ে যাওয়া আসবাব, ভাঙা কম্পিউটার এবং ছড়িয়ে–ছিটিয়ে থাকা কাচের টুকরা পুরো ভবনের বিধ্বস্ত অবস্থার সাক্ষ্য দিচ্ছে।

থানার কার্যক্রমের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে আজ দুপুর সাড়ে ১২টার দিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এছাড়া বিকেল সোয়া চারটার দিকে গোপালগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

আজ দুপুর ১২টার দিকে থানার ভবনের প্রবেশপথে গিয়ে দেখা যায়, কলাপসিবল গেট বন্ধ থাকলেও তাতে কোনো তালা দেওয়া নেই। ভেতরে ওসির কক্ষটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে চেয়ারের লোহার কাঠামো এবং একটি রেফ্রিজারেটরের পোড়া অবয়ব পড়ে থাকতে দেখা গেছে। ডিউটি অফিসারের কক্ষে ভাঙা কম্পিউটার ও কাচের টুকরা ছড়িয়ে আছে। এছাড়া থানার হাজতখানার তালা ভাঙা ও দরজা খোলা অবস্থায় পাওয়া গেছে। উপপরিদর্শকদের (এসআই) কার্যালয়ে থাকা কম্পিউটারগুলোও ভাঙচুর করা হয়েছে এবং বই, চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাব আগুনে পুড়ে গেছে।

থানার দোতলায় পুলিশ সদস্যদের ব্যারাকেও একই ধ্বংসাত্মক চিত্র দেখা গেছে। সেখানে পুলিশ সদস্যদের পোশাক, তোশক, কম্বল ও অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র ছড়িয়ে–ছিটিয়ে পড়ে আছে। বেলা তিনটার দিকে থানা থেকে দুই পুলিশ সদস্যকে দুটি ট্রাংক এবং আরেকজনকে একটি পোড়া মোটরসাইকেল ভ্যানে করে নিয়ে যেতে দেখা যায়। পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল মোট ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত সম্পর্কে এক পুলিশ সদস্য জানান, গতকাল সন্ধ্যার দিকে আটজনকে গ্রেপ্তার করার পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। পুলিশ রাবার বুলেট ছুড়লেও বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এরপরই তারা থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

থানায় হামলার সময় বেশ কিছু অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, থানায় নিজস্ব অস্ত্রের পাশাপাশি সাধারণ মানুষের জমা দেওয়া অস্ত্র এবং অন্য জেলা থেকে আসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অস্ত্র ছিল। বিক্ষোভকারীরা এসব অস্ত্রের বেশ কিছু নিয়ে যান। তবে স্থানীয় কয়েকজন ব্যক্তি ফোন করে কিছু অস্ত্র ফেরত দিয়েছেন এবং কিছু অস্ত্র উদ্ধারও করা হয়েছে। তিনি আরও জানান, গণনা শেষ না হওয়া পর্যন্ত নিখোঁজ অস্ত্রের সঠিক সংখ্যা বলা সম্ভব নয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা এই হামলার সঙ্গে জড়িত বলে জানা গেছে।