ঢাকার আদালত প্রাঙ্গণে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হাতে মারধরের শিকার আইনজীবী শামীম আল সাইফুল সোহাগকে ককটেল বিস্ফোরণের এক মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) অনুপম দাসের আবেদনের ওপর শুনানি শেষে এই নির্দেশ দেন।

ঘটনার বিবরণে জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে সূত্রাপুর থানায় সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সোহাগসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য দুজন হলেন ওবায়দুর রহমান সুদাইচ (২২) ও মো. সুমাইয ইসলাম (১৯)।

আদালতে জামিন শুনানির সময় আইনজীবী শামীম আল সাইফুল সোহাগ নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তিনি ঘটনার সঙ্গে জড়িত নন। তিনি আদালতকে জানান, গত মঙ্গলবার ৩৩ নম্বর আদালতে সাবেক মেয়র সাঈদ খোকনের মামলার শুনানিতে অংশ নিতে গিয়ে তিনি হামলার শিকার হন। বিএনপি ও ছাত্রদলের কর্মীরা তাঁকে টেনেহিঁচড়ে বের করে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে মারধর করেন। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং নিজেকে একটি ভ্যানের ওপর আবিষ্কার করেন। তিনি আক্ষেপ করে বলেন, ‘আদালতে এসেছিলাম আইনজীবী হয়ে, বানিয়ে দিল আসামি।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন সোহাগের জামিনের বিরোধিতা করে বলেন, আসামি সোহাগ দিনে ফ্যাসিস্টের পক্ষে ওকালতি করেন এবং রাতে বোমাবাজি ও ভাঙচুরের সঙ্গে জড়িত। পুলিশ ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছে বলেও তিনি দাবি করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক বলেন, মামলাটি সন্ত্রাসবিরোধী আইনের ধারায় হওয়ায় সাধারণ বিবেচনায় জামিন দেওয়া সম্ভব নয়। প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে আসামিদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা এসআই অনুপম দাস জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের গত মঙ্গলবার রাতে সূত্রাপুরের সরকারি কবি নজরুল কলেজের সামনে উত্তেজিত জনতার কাছ থেকে হেফাজতে নেওয়া হয়। জনতার পিটুনিতে আহত হওয়ার পর সোহাগকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।