রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি ত্রিপক্ষীয় আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে শুরু হওয়া দুই দিনের এই বৈঠকটি গত ফেব্রুয়ারির পর থেকে দেশ দুটির মধ্যে আয়োজিত প্রথম গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা হিসেবে বিবেচিত হচ্ছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, ওয়াশিংটন এই আলোচনায় কেবল যুদ্ধবিরতি নয়, বরং সংঘাতের স্থায়ী অবসানের ওপর জোর দিচ্ছে। মার্কিন প্রশাসনের লক্ষ্য হলো রাশিয়া ও ইউরোপের মধ্যে একটি দীর্ঘমেয়াদি নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠা করা। তবে রাশিয়ার দাবির বিপরীতে ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখা এবং ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে উদ্বেগ রয়ে গেছে।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, এই শান্তি প্রক্রিয়ায় ইউরোপকে আলোচনার টেবিলে রাখা অপরিহার্য। আলোচনার সম্ভাব্য এজেন্ডার মধ্যে রয়েছে ন্যাটো-রাশিয়া কাউন্সিল পুনরুজ্জীবিত করা এবং সমঝোতার শর্ত হিসেবে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নিরাপত্তা কাঠামোয় সংকট নিরসনে নিয়মিত পরামর্শ, নির্ভরযোগ্য যোগাযোগব্যবস্থা বজায় রাখা, সামরিক স্বচ্ছতা বৃদ্ধি এবং উত্তেজনা হ্রাসে পারস্পরিক পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে।

মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনারের মতে, এই নতুন কাঠামো ইউক্রেন, রাশিয়া ও ইউরোপের মধ্যে এমন একটি নিরাপত্তা সম্পর্ক গড়ে তুলতে পারে যা কয়েক দশক এমনকি কয়েক শতাব্দী পর্যন্ত শান্তি বজায় রাখতে সহায়ক হবে।

আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নিচ্ছেন। ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন গোয়েন্দাপ্রধান রুস্তেম উমেরভ। অন্যদিকে রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি। বিশেষ গুরুত্ববহ এই আলোচনায় প্রথমবারের মতো রাশিয়ার প্রতিনিধি দলে কূটনীতিক সের্গেই রিয়াবকভকেও যুক্ত করা হয়েছে।