বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার উদ্দেশ্যে একটি দেশবিরোধী অপশক্তি দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। এ অপশক্তিকে প্রতিহত করতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে। তিনি আরও বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আপনারা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করবেন এবং নাগরিকদের নিরাপত্তা বিধান করবেন। এই মর্মে আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি।

অধিবেশনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন স্পিকার। এ সময় সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রশংসা করে তিনি বলেন, তাদের উদ্দীপনামূলক বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক অনুপ্রাণিত হয়েছেন। চতুর্থ অধিবেশনে জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা, মতামত প্রদান এবং সংসদীয় কার্যক্রম পরিচালনায় সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

সংসদ পরিচালনায় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ, বিরোধী দলের চিফ হুইপ এবং সব সংসদ সদস্যকে ধন্যবাদ জানান স্পিকার। একই সঙ্গে ডেপুটি স্পিকার ও সভাপতি মণ্ডলীর সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য সংসদ সচিবালয়, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান তিনি। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ দেশের সব গণমাধ্যমের সাংবাদিক, কর্মকর্তা ও প্রতিনিধিদের প্রতিও কৃতজ্ঞতা জানান স্পিকার। বক্তব্যের শেষ পর্যায়ে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন হাফিজ উদ্দিন আহমদ।