যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেও ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির প্রতি তাদের অঙ্গীকার বহাল রেখেছে। তবে দেশটির গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশাধিকারের বিষয়টি এখনো অনিশ্চিত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্পষ্ট করেছেন যে, আইএইএর সঙ্গে সহযোগিতা সীমিত করা হলেও তেহরান এনপিটি চুক্তির বাধ্যবাধকতা মেনে চলছে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, যা স্বাভাবিক সহযোগিতা বজায় রাখার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে বাঘাই নিশ্চিত করেছেন যে, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কয়েক দিন আগেই আইএইএর নতুন পরিদর্শন সম্পন্ন হয়েছে। রাশিয়ার সহায়তায় নির্মিত এই কেন্দ্রটি বর্তমানে ইরানের একমাত্র স্থাপনা যেখানে সংস্থাটির পরিদর্শকদের প্রবেশের সুযোগ রয়েছে। যদিও কেন্দ্রটিতে সরাসরি বোমা হামলা হয়নি, তবে এর আশেপাশে মার্কিন বিমান হামলার কারণে কিছু রুশ কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছিল, যারা এখনো পুরোপুরি ফিরে আসেননি।

অন্যদিকে, আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি অক্টোবরের শেষ দিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানান, পর্যাপ্ত তথ্য ও প্রবেশাধিকারের অভাবে সংস্থাটি ইরানের পারমাণবিক উপাদানের বর্তমান অবস্থা যাচাই করতে পারছে না। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আলী ভাজে মনে করেন, ইরান এনপিটির ভেতরে থেকে দর-কষাকষির ক্ষমতা ধরে রাখতে চাইছে। তিনি বলেন, বুশেহরে পরিদর্শনের অনুমতি মূলত কূটনৈতিক আলোচনা সচল রাখার একটি কৌশল। এছাড়া নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানের মতো ভূগর্ভস্থ স্থাপনাগুলো নিয়ে তেহরান তাদের নিজস্ব কৌশল অবলম্বন করছে। তবে নিজেদের গুরুত্বপূর্ণ পারমাণবিক সক্ষমতাকে আগেভাগে আলোচনার টেবিলে ছেড়ে দিতে চাইবে না তারা। তার মতে, ২০২৫ সালের কায়রো চুক্তির ভিত্তিতে ধাপে ধাপে সীমিত পরিদর্শন শুরু করার সম্ভাবনা রয়েছে।

প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গবেষক ও ইরানের সাবেক আলোচক সৈয়দ হোসেইন মুসাভিয়ান জানান, সামরিক হামলার পর ইরানের অভ্যন্তরে এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার দাবি কট্টরপন্থীদের পক্ষ থেকে জোরালো হয়েছে। তিনি বলেন, ইরান বোমা হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনায় পরিদর্শনের অনুমতি দেওয়া এবং এনপিটির প্রতি অঙ্গীকার—এই দুই বিষয়কে আলাদাভাবে দেখছে। সংস্থাটিকে স্পর্শকাতর স্থাপনায় প্রবেশের সুযোগ দিলে সংগৃহীত তথ্য ভবিষ্যতে নতুন হামলার কাজে ব্যবহারের আশঙ্কা রয়েছে বলেও তেহরান মনে করে।

ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই এবং আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বিও পারমাণবিক নীতি পরিবর্তনের প্রস্তুতির বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। তবে বর্তমানে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান-প্রদান চলছে। তেহরান জানিয়েছে, তারা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠাবে না, তবে আন্তর্জাতিক তদারকিতে অভ্যন্তরীণভাবে সমৃদ্ধকরণের মাত্রা কমাতে আগ্রহী। বিশ্লেষকদের মতে, পূর্ণাঙ্গ সমঝোতার জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি সমাধান করা প্রয়োজন, অন্যথায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শনের সম্ভাবনা ক্ষীণ।

২০১৫ সালের পারমাণবিক চুক্তিতেও এ ধরনের সীমাবদ্ধতা মেনে নিয়েছিল দেশটি।

তবে ২০১৮ সালে ট্রাম্প তার প্রথম মেয়াদে একতরফাভাবে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন।বিশ্লেষকদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পূর্ণাঙ্গ সমঝোতায় পৌঁছাতে হলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, মজুতের পরিমাণ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি হরমুজ প্রণালিসহ বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিরও সমাধান প্রয়োজন