দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল ইংল্যান্ড। হোবার্টের বেলেরিভ ওভালে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯৭ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে হ্যারি ব্রুকের নেতৃত্বাধীন সফরকারী দল। ২০১৭-১৮ মৌসুমের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের গৌরব অর্জন করল ইংল্যান্ড।

টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়া বাঁহাতি ব্যাটার বেন ডাকেট শেষ লড়াইয়ে জ্বলে ওঠেন। ১১৫ বলে ১৫টি চার ও তিনটি ছক্কার সাহায্যে তিনি ১৩৩ রানের এক দুর্দান্ত ইনিংস উপহার দেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি তার তৃতীয় এবং ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। পাশাপাশি টম ব্যান্টনের ৪৪ ও উইল জ্যাকসের ৫৯ রানের ওপর ভর করে ৪৮.৩ ওভারে ৩২৮ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার জ্যাক এডওয়ার্ডস এই ইনিংসে চার উইকেট তুলে নেন।

৩২৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বড় বিপর্যয়ের মুখে পড়ে অস্ট্রেলিয়া। দলীয় মাত্র পাঁচ রানের মধ্যেই স্বাগতিকরা তাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও মিচেল মার্শকে হারিয়ে ফেলে। পরবর্তীতে ম্যাট রেনশ ৫৫ ও অ্যালেক্স ক্যারি ৩৭ রান করে দলের হাল ধরার চেষ্টা করলেও ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অজিরা। শেষ পর্যন্ত ৪৬.৫ ওভারে ২৩১ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা।

ইংল্যান্ডের জয়ের পথে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান সনি বেকার। তিনি ৪৫ রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেন। এছাড়া লিয়াম ডসন ৪২ রানে তিনটি উইকেট নিয়ে জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।