ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর সম্ভাবনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহান্তে দুই নেতার মধ্যকার এক ফোনালাপে এই মতবিরোধ প্রকাশ্যে আসে। ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ সূত্রের বরাতে জানিয়েছে যে, কথোপকথনটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ছিল। একটি সূত্র এটিকে 'নরকতুল্য চিৎকার-চেঁচামেচিতে ভরা কথোপকথন' হিসেবে বর্ণনা করেছে। তবে নেতানিয়াহুর কার্যালয় থেকে এই প্রতিবেদনকে 'ভুয়া খবর ও সম্পূর্ণ ভিত্তিহীন' বলে প্রত্যাখ্যান করা হয়েছে।

ফাইন্যান্সিয়াল টাইমসের তথ্যমতে, ইরানে পুনরায় সামরিক অভিযান চালানোর জন্য ট্রাম্পকে নিয়মিত চাপ দিয়ে আসছেন নেতানিয়াহু। তবে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলো এই ধরনের নতুন হামলার বিরোধিতা করছে এবং কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে। এদিকে, ইরান সংকট নিরসনে কাতার মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ওয়াশিংটন ও তেহরান উভয়ের কাছ থেকেই ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানিয়েছে, যদিও চুক্তির বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান সংকটের অবসানে ইতিবাচক অগ্রগতি হওয়ায় আপাতত নতুন করে মার্কিন হামলার সম্ভাবনা কম। একই অবস্থান পুনর্ব্যক্ত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ওয়াশিংটন এখনই বড় ধরনের সামরিক অভিযানের প্রয়োজন দেখছে না। তবে ইরান যদি মার্কিন নির্ধারিত 'রেড লাইন' অতিক্রম করে, তবে জবাব দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিল। পরবর্তীতে কূটনৈতিক সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও সংকটটির এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি।