সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। বুধবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, সাবেক ফ্যাসিস্ট শাসকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তিনি একজন দণ্ডিত আসামি। তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। তিনি শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘আসব, আসব’ না বলে দেশে এসে আত্মসমর্পণ করুন এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হোন। তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে এসে আপিল করলে আদালত যে সিদ্ধান্ত দেবেন, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকার কারো বাংলাদেশে আসার পথে বাধা দিচ্ছে না।

মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, দেশে যারা অপরাজনীতি করছে, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত, সরকার তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো জনগণকে সঙ্গে নিয়ে এসব অপচেষ্টা মোকাবিলা করবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে সফলতা এনেছেন, সেই সমমনা রাজনৈতিক শক্তিগুলোকে সঙ্গে নিয়েই বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা প্রতিহত করা হবে বলে তিনি মন্তব্য করেন।