২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এখনো দুই বছরের বেশি দূরে থাকলেও ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের মাঝপথেই ডেমোক্রেটিক পার্টিতে পরবর্তী নির্বাচনের হিসাব-নিকাশ শুরু হয়ে গেছে। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে দলটির সাফল্য এই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি নতুন প্রজন্মের নেতাদের নামও উঠে আসছে। বিশেষ করে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং জর্জিয়ার সিনেটর জন অসফকে ঘিরে ডেমোক্রেটিক দলের ভবিষ্যৎ নেতৃত্বের প্রশ্নটি নতুন করে সামনে এসেছে।

গ্যাভিন নিউসম ১৯৬৭ সালের ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা উইলিয়াম আলফ্রেড নিউসম ছিলেন আইনজীবী ও আপিল আদালতের বিচারক এবং মা টেসা টমাস মেনজিস। মা-বাবার বিচ্ছেদের পর মায়ের কাছে বড় হন তিনি। সান্তা ক্লারা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি নেওয়ার পর ১৯৯২ সালে সান ফ্রান্সিসকোতে একটি ওয়াইন শপ চালু করেন, যা পরে রেস্তোরাঁ, হোটেল ও ওয়াইনারির ব্যবসাপ্রতিষ্ঠান ‘প্লাম্পজ্যাক গ্রুপে’ পরিণত হয়। ২০০১ সালে আইনজীবী ও টেলিভিশন উপস্থাপক কিম্বার্লি গিলফয়েলকে বিয়ে করলেও ২০০৬ সালে তাঁদের বিচ্ছেদ হয়। ২০০৮ সালে চলচ্চিত্র নির্মাতা জেনিফার সিবেলকে বিয়ে করেন নিউসম। তাঁদের চার সন্তান, মন্টানা, হান্টার, ব্রুকলিন ও ডাচ। নিউসম রোমান ক্যাথলিক পরিবারে বেড়ে উঠেছেন এবং নিজেকে ক্যাথলিক হিসেবে পরিচয় দেন।

৫৯ বছর বয়সী গ্যাভিন নিউসম যুক্তরাষ্ট্রের রাজনীতিতে পরিচিত মুখ। সান ফ্রান্সিসকোর মেয়র ও ক্যালিফোর্নিয়ার লেফটেন্যান্ট গভর্নরের দায়িত্ব পালনের পর তিনি দুই মেয়াদে অঙ্গরাজ্যটির গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ট্রাম্পবিরোধী রাজনীতির পরিচিত মুখ হিসেবে তিনি বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় প্রশাসনের নীতির সমালোচনা করেছেন। ২০২৫ সালের জুনে লস অ্যাঞ্জেলেসে অভিবাসনবিরোধী বিক্ষোভের সময় ট্রাম্প নিউসমের সম্মতি ছাড়াই ন্যাশনাল গার্ডের সদস্যদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং মেরিন সেনাও পাঠানো হয়। নিউসমের অভিযোগ ছিল, স্থানীয় প্রশাসন পরিস্থিতি সামাল দিতে সক্ষম ছিল, তাই ট্রাম্পের এই পদক্ষেপ অপ্রয়োজনীয় এবং অঙ্গরাজ্যের সাংবিধানিক অধিকারের ওপর হস্তক্ষেপ। ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তের বিরুদ্ধে নিউসম ও ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেন। বিক্ষোভের সময় ট্রাম্প তাঁর সীমান্তবিষয়ক উপদেষ্টা টম হোম্যানকে নিউসমকে গ্রেপ্তারের ব্যাপারে সমর্থন জানান। নিউসম এর জবাবে বলেন, কোনো মার্কিন প্রেসিডেন্টের একজন দায়িত্বপালনরত গভর্নরকে গ্রেপ্তারের কথা বলা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকেই নিউসম ক্যালিফোর্নিয়াকে কেন্দ্রীয় প্রশাসনের নীতির বিরুদ্ধে একটি রাজনৈতিক প্রতিরোধের জায়গা হিসেবে তুলে ধরেছেন।

২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে নিউসমের অন্যতম আলোচিত রাজনৈতিক উদ্যোগ ছিল ক্যালিফোর্নিয়ার কংগ্রেসনাল নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণ। টেক্সাসে রিপাবলিকানদের আসন পুনর্বিন্যাসের পাল্টা পদক্ষেপ হিসেবে তিনি ‘প্রস্তাব ৫০’-এর পক্ষে প্রচার চালান। ২০২৫ সালের নভেম্বরে ক্যালিফোর্নিয়ার ভোটাররা প্রস্তাবটি অনুমোদন করেন। এর লক্ষ্য ছিল নতুন নির্বাচনী মানচিত্রের মাধ্যমে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের জন্য পাঁচটি অতিরিক্ত আসন জয়ের সুযোগ তৈরি করা। ২০২৬ সালের নির্বাচনে ক্যালিফোর্নিয়ায় রিপাবলিকানদের দখলে থাকা পাঁচটি আসন ডেমোক্র্যাটরা ছিনিয়ে নেন। তবে এই ফলের পেছনে নতুন নির্বাচনী সীমানার পাশাপাশি ট্রাম্প প্রশাসনের প্রতি ভোটারদের অসন্তোষও ভূমিকা রেখেছে বলে বিশ্লেষকদের মত। অ্যাসোসিয়েটেড প্রেসের বিশ্লেষণ অনুযায়ী, মধ্যবর্তী নির্বাচনের আগে দক্ষিণের অঙ্গরাজ্যগুলোতে ডেমোক্রেটিক প্রার্থীদের পক্ষে প্রচার চালিয়েছেন নিউসম। বিশেষ করে সাউথ ক্যারোলাইনায় তাঁর একাধিক সফরকে ২০২৮ সালের প্রাথমিক নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে নিউসমের সামনে বড় চ্যালেঞ্জও রয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে তাঁর প্রশাসনিক রেকর্ডই জাতীয় নির্বাচনে তাঁর শক্তি ও দুর্বলতা দুটো হয়ে উঠতে পারে। অঙ্গরাজ্যটিতে আবাসনসংকট, গৃহহীন মানুষের সংখ্যা এবং জীবনযাত্রার উচ্চ ব্যয় নিয়ে সমালোচনা রয়েছে। প্রতিপক্ষরা এসব বিষয় সামনে এনে তাঁকে ক্যালিফোর্নিয়ার ব্যয়বহুল ও অতিমাত্রায় উদারপন্থী রাজনীতির প্রতিনিধি হিসেবে তুলে ধরতে পারে। এ ছাড়া নিউসমের রাজনৈতিক পরিচিতি যতটা শক্তিশালী, দলের ভেতরে তাঁর অবস্থান নিয়ে ততটা ঐকমত্য নেই। ডেমোক্রেটিক দলের প্রগতিশীল অংশ আরও সাহসী সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি চায়। আবার মধ্যপন্থীরা মনে করে, জাতীয় নির্বাচনে জিততে হলে মধ্যবিত্ত ও রক্ষণশীল ভোটারদের কাছেও গ্রহণযোগ্য হতে হবে। এ বছরের শেষ দিকে নিউসমের গভর্নরের মেয়াদ শেষ হচ্ছে। এরপর তিনি পূর্ণ সময় দিতে পারবেন জাতীয় রাজনীতিতে। কিন্তু নির্বাচিত পদে না থাকলে রাজনৈতিক আলোচনায় নিজের প্রাসঙ্গিকতা ধরে রাখাও তাঁর জন্য বড় পরীক্ষা হবে।

জন অসফ ১৯৮৭ সালের ১৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা রিচার্ড অসফ পূর্ব ইউরোপীয় ইহুদি বংশোদ্ভূত এবং মা হিদার ফেন্টন অস্ট্রেলীয় অভিবাসী। মায়ের ইহুদি পরিচয় না থাকলেও তিনি ইহুদি ধর্মীয় ঐতিহ্যের মধ্যে বড় হয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে ইহুদি ধর্ম গ্রহণ করেন। আটলান্টার সংস্কারপন্থী ইহুদি উপাসনালয় ‘দ্য টেম্পল’-এ তাঁর শৈশব কেটেছে। তাঁর স্ত্রী অ্যালিশা ক্রেমার একজন চিকিৎসক ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ। তাঁরা ২০১৮ সালে বিয়ে করেন। এই দম্পতির দুই মেয়ে রয়েছে। বর্তমানে তাঁরা আটলান্টায় বসবাস করেন। ৩৯ বছর বয়সী জন অসফ ২০২১ সালে জর্জিয়া থেকে সিনেটর নির্বাচিত হন। ২০২৬ সালের ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক কলিন্সকে হারিয়ে দ্বিতীয় মেয়াদে সিনেটর নির্বাচিত হয়েছেন। এই জয়কে সাধারণ কোনো নির্বাচনী সাফল্য হিসেবে দেখার সুযোগ নেই। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ায় জয় পেয়েছিলেন। এমন একটি অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে অসফ নিজের নির্বাচনী সক্ষমতার প্রমাণ দিয়েছেন। যেসব ডেমোক্রেটিক নেতা মনে করেন, দলকে আবারও মধ্যপন্থী ও দোদুল্যমান ভোটারদের কাছে ফিরতে হবে, তাঁদের কাছে অসফের জয় গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। নির্বাচনী প্রচারে অসফের প্রধান অস্ত্র ছিল ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা। তাঁর বক্তৃতা, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বক্তব্য এবং প্রচারের ছোট ছোট ভিডিও তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পকে ঘিরে অসফের কটাক্ষও আলোচনায় এসেছিল। অসফের রাজনৈতিক ভাষা আক্রমণাত্মক হলেও তা অনেক সময় পরিমিত ও পরিকল্পিত। এ কারণেই তাঁর মধ্যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কিছুটা মিল খুঁজে পাচ্ছেন ডেমোক্রেটিক দলের সমর্থকেরা। তবে অসফ কেবল বক্তৃতা বা সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তার ওপর নির্ভর করেননি। সিনেটর হিসেবে তিনি শিশুদের অনলাইন নিরাপত্তা, মাদক পাচার প্রতিরোধ, প্রবীণদের স্বাস্থ্যসেবা এবং সামরিক পরিবারের আবাসনসংক্রান্ত সমস্যা নিয়ে কাজ করেছেন। সরকারি কারাগারে দুর্নীতি ও বন্দীদের প্রতি নির্যাতনের অভিযোগ অনুসন্ধানেও ভূমিকা রেখেছেন। ২০২৬ সালের নির্বাচনে তাঁর আরেকটি শক্তি ছিল প্রচারের অর্থসংস্থান। বিপুল অর্থ সংগ্রহ করে তিনি জর্জিয়ার নির্বাচনী লড়াইয়ে শক্ত অবস্থান তৈরি করেছিলেন। তাঁর প্রচারকৌশল, বিশেষ করে ট্রাম্পবিরোধী বক্তব্যকে দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পদ্ধতি অন্য ডেমোক্রেটিক প্রার্থীদের জন্যও অনুসরণযোগ্য হয়ে ওঠে। তবে অসফের সামনে সবচেয়ে বড় প্রশ্ন তাঁর জাতীয় পর্যায়ের অভিজ্ঞতা। তিনি এখনো কোনো অঙ্গরাজ্যের গভর্নর বা প্রশাসনিক প্রধানের দায়িত্ব পালন করেননি। ফলে বড় পরিসরে প্রশাসন পরিচালনার সক্ষমতা যাচাইয়ের সুযোগ হয়নি। সিনেটে তাঁর কাজের অভিজ্ঞতা থাকলেও প্রেসিডেন্ট হওয়ার জন্য যে বিস্তৃত রাজনৈতিক ও প্রশাসনিক দক্ষতা প্রয়োজন, তা তিনি কতটা অর্জন করেছেন, সেটি প্রমাণ করতে হবে। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহের কথা অসফ নিজে এখনো জানাননি। বরং একাধিকবার বলেছেন, ২০২৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে তাঁর ‘শূন্য আগ্রহ’। নির্বাচনী বিতর্কে তিনি সিনেটে দ্বিতীয় ছয় বছরের মেয়াদ পূর্ণ করার প্রতিশ্রুতিও দিয়েছেন। ফলে তাঁকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা গেলেও তাঁর প্রার্থিতার ব্যাপারে শেষ অবধি কী হবে বলা যাচ্ছে না।

এই দুই নেতার বাইরেও ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে আরও কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যে নিজের জনপ্রিয়তা প্রমাণ করেছেন। ইলিনয়ের গভর্নর জেবি প্রিৎসকারের রয়েছে বিপুল অর্থনৈতিক সামর্থ্য ও জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা। কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার মধ্যপন্থী ভোটারদের কাছে গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা রাখেন। সাবেক পরিবহনমন্ত্রী পিট বুটিগেগ এবং নিউইয়র্কের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজও আলোচনার বাইরে নন। ডেমোক্রেটিক দল কি পরিচিত ও অভিজ্ঞ নেতৃত্বের ওপর আস্থা রাখবে, নাকি নতুন প্রজন্মের কাউকে বেছে নেবে—সেটিই এখন বড় প্রশ্ন। ভোটাররা ট্রাম্পের সমালোচনার বাইরে তাঁদের নিজস্ব কর্মসূচি, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, অভিবাসন, অর্থনৈতিক বৈষম্য এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ভূমিকা নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা দেখতে চাইছেন। নিউসমকে তাঁর দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার ভিত্তিতে এসব প্রশ্নের উত্তর দিতে হবে। অসফকে প্রমাণ করতে হবে, তরুণ নেতৃত্ব ও নির্বাচনী জনপ্রিয়তার পাশাপাশি দেশ পরিচালনার মতো অভিজ্ঞতাও তাঁর রয়েছে। ২০২৮ সালের নির্বাচন এখনো অনেক দূরে। তত দিনে রাজনৈতিক পরিস্থিতি বদলাতে পারে, নতুন মুখ সামনে আসতে পারে, এমনকি এই দুজনের কেউ হয়তো শেষ পর্যন্ত প্রার্থীও হবেন না। তবুও নিউসম ও অসফের মধ্যে তুলনাটি ডেমোক্রেটিক দলের সামনে থাকা একটি মৌলিক প্রশ্নকে স্পষ্ট করে দেয়, দলটি কি পরিচিত নেতৃত্বের ধারাবাহিকতা চায়, নাকি নতুন প্রজন্মের হাতে ভবিষ্যৎ তুলে দিতে প্রস্তুত?